শিরোনাম:
●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
রাঙামাটি, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ জুলাই ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে একজনকে গুলি করে হত্যা : সাবেক কর্মীকে গুলি করে হত্যায় ইউপিডিএফ এর নিন্দা
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে একজনকে গুলি করে হত্যা : সাবেক কর্মীকে গুলি করে হত্যায় ইউপিডিএফ এর নিন্দা
রবিবার ● ১৮ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পানছড়িতে একজনকে গুলি করে হত্যা : সাবেক কর্মীকে গুলি করে হত্যায় ইউপিডিএফ এর নিন্দা

ছবি : নিহত খল কুমার ত্রিপুরা ওরফে সাগর, সংগ্রহীত- সিএইচটি নিউজখাগড়াছড়ি :: খাগড়াছড়ি জেলার পানছড়ির দুর্গম মরাটিলা এলাকায় ইউপিডিএফ এর সাবেক কর্মী উপজাতীয় আঞ্চলিক সংগঠনের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ ১৮ জুলাই ২০২১ ইং রবিবার সকাল পোনে ৯ টার দিকে উপজেলার দুর্গম মরাটিলা এলাকায় উপজাতীয় আঞ্চলিক সংগঠনের সংঘর্ষে খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (২৮) গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
সে একই এলাকার পদ্মীনি পাড়ার অলিন মোহন ত্রিপুরা ছেলে। সে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের মরাটিলা এলাকার কমান্ডার ছিলো। ঘটনার পরপরই পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌছায় তবে কাউকে আটক করতে পারেনি।
নিহতের ভাই বিবলাল ত্রিপুরা জানায়, সে এক সময় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সদস্য ছিলো। সেখান থেকে খল কুমার স্বাভাবিক জীবনে ফিরে এসে জুমচাষ ও কলা ব্যবসা করতো। তার দুটি ছেলে আছে। সুমন জয় ত্রিপুরা পঞ্চম শ্রেণীর ও দুকসম ত্রিপুরা ১০ ম শ্রেণীর ছাত্র।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারনা করা হচ্ছে, উপজাতীয় আঞ্চলিক দল সমূহের আধিপত্য বিস্তার নিয়েই এ ঘটনা ঘটেছে। লাশ সুরত হালের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
পানছড়িতে ইউপিডিএফের সাবেক কর্মীকে গুলি করে হত্যার নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা আজ ১৮ জুলাই ২০২১, রবিবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে পানছড়ি উপজেলার মরাটিলায় শাসকগোষ্ঠীর একটি বিশেষ মহলের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (২৮) নামে ইউপিডিএফের এক সাবেক কর্মীকে গুলি করে হত্যা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, আজ রবিবার (১৮ জুলাই) সকালে খল কুমার ত্রিপুরা (সাগর) পানছড়ি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি মরাটিলা দোকানের পাশের রাস্তার ধারে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এমন সময় (সকাল ৯টা) পানছড়ি বাজারের দিক থেকে ১০-১২ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি নিহতের পরিচয় জানিয়ে বলেন, নিহত খল কুমার ত্রিপুরা মরাটিলা গ্রামের অলি মোহন ত্রিপুরার ছেলে। তিনি এক সময় ইউপিডিএফের সাথে যুক্ত ছিলেন। তবে এক বছর আগে তিনি দলীয় কাজ থেকে ইস্তফা দিয়ে নিজেকে পারিবারিক কাজে নিয়োজিত করে সাধারণ জীবন-যাপন করছিলেন।
বিবৃতিতে ইউপিডিএফ নেতা উদ্বেগ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্টের জন্য শাসকগোষ্ঠী আবারো মরিয়া হয়ে উঠেছে। তারা তাদের পালিত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে খুন-খারাবির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে অশান্তি জিইয়ে রাখতে চায়।
তিনি অবিলম্বে খল কুমার ত্রিপুরার হত্যাকারীদের গ্রেফতার এবং সন্ত্রাসীদের মদতদান ও আশ্রয়-প্রশ্রয় বন্ধ করার দাবি জানিয়েছেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ