বৃহস্পতিবার ● ২৯ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » কুষ্টিয়াতে যৌন উত্তেজক ঔষধ তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযানা
কুষ্টিয়াতে যৌন উত্তেজক ঔষধ তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযানা
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া শহরের স্টেশন রোডে অনুমোদনহীন যৌন উত্তেজক ঔষধ তৈরি, সংরক্ষণ ও বাজার জাতকরণের অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে এলেক্স ইউনানী ল্যাবরেটোরিজের মালিক রফিকুল ইসলাম প্রশান্তকে ১ বছরের জেল, ২ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের জেল, তৈরিকৃত বিপুলসংখ্যক অনুমোদনহীন ওষুধ ধ্বংস ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্প ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে এই অভিযানের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদনহীন যৌন উত্তেজক পানীয় তৈরি, সংরক্ষণ ও বাজারজাত করে আসছে। এমন অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই পানীয় দীর্ঘদিন ধরে খেলে মানুষের নানাবিধ শারীরিক জটিলতা তৈরি হতে পারে। এসময় উপস্থিত ছিলেন র্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার, ড্রাগ সুপারের সহকারী পরিচালক, স্যানিটারী ইন্সপেক্টরসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা