শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সরকার এ মেয়াদেই পার্বত্য চুক্তি বাস্তবায়ন করবে : ওবায়দুল কাদের
প্রথম পাতা » প্রধান সংবাদ » সরকার এ মেয়াদেই পার্বত্য চুক্তি বাস্তবায়ন করবে : ওবায়দুল কাদের
শনিবার ● ৩ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকার এ মেয়াদেই পার্বত্য চুক্তি বাস্তবায়ন করবে : ওবায়দুল কাদের

---

ষ্টাফ রিপোর্টার :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মধ্যে আলোচনার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে মেরুকরণ ঘটার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে সড়ক, পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এতে দুই নেত্রীর মধ্যে সংলাপ নিয়ে আপাতত কোনো সম্ভাবনা নেই৷ শুক্রবার বিকালে রাঙামাটির চন্দ্রঘোনা ফেরি চলাচল ঘাট পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন ৷
বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা দু’জনেই লন্ডনে অবস্থান করছেন, শোনা যাচ্ছে সেখানে দুই নেত্রীর মধ্যে সংলাপের মাধ্যমে দেশের রাজনীতিতে নয়া মেরুকরণ আসতে পারে- এ ব্যাপারে মন্তব্য জানতে সাংবাদিকদের প্রশ্নে সড়ক, পরিবহণ ও সেতু মন্ত্রী বলেন, যেই মেরুকরণ দেশে নিজের ঘরে হয় না সেখানে তা নিয়ে বিদেশে সংলাপের কোনো সুযোগ নেই ৷ যেখানে যারা নিজের ঘরে সাক্ষাতের দরজা বন্ধ করে ফেলে সেখানে তাদের সঙ্গে কোনো রকম সংলাপ হতে পারে না ৷ মন্ত্রী উল্লেখ করে বলেন, শোকাতর মায়ের পাশে প্রধানমন্ত্রী গিয়েছেন সমবেদনা জানাতে- কিন্তু তখন তারা আপন ঘরের দরজা বন্ধ করে ৷ তখনই তারা নিজেরাই সংলাপের সব দরজা বন্ধ করে দিয়েছে ৷
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে অষ্ট্রেলিয়ার আশংকা প্রশ্নে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অষ্ট্রেলিয়ার এ ধরনের আশংকা সম্পূর্ণ অমূলক ৷ এটা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য স্রেফ অপপ্রচার ৷ ব্রিটিশ পার্লামেন্টের দুই এমপি বাংলাদেশ সফর করে তাদের প্রতিবেদনে স্বীকার করে বলেছেন যে, বাংলাদেশের বর্তমান আইন-শৃংখলা পরিস্থিতি অত্যন্ত ভালো এবং সম্পূর্ণ স্বাভাবিক ৷
পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রশ্নে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে সন্তু লারমারা এখন আন্দোলন করছেন বটে- কিন্তু সরকার এ পর্যন্ত পার্বত্য চুক্তির অধিকাংশ শর্ত বাস্তবায়ন করেছে ৷ যে কারণে এক সময়ে পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রামে ব্যাপক উন্নতি হচ্ছে ৷ গত সাড়ে তিন বছরে রাঙামাটি থেকে সাজেক, বন্দরবান থেকে নীলগিরি-কঙ্ববাজার পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়েছে ৷ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের মানুষ যে কোনো উন্নয়নের সমান সুবিধা ভোগ করছেন ৷ এখন পিছিয়ে পড়া পার্বত্য অঞ্চলের অবসান ঘটেছে ৷ পার্বত্য চুক্তি এ সরকার করেছে ৷ তাই এ চুক্তির সবকিছু বিষয় অক্ষরে অক্ষরে পালন করবে এ সরকার ৷ সরকার এ মেয়াদেই পার্বত্য চুক্তির নব্বই ভাগ বাস্তবায়ন করবে- এটা সবাইকে আশ্বস্ত করে বলতে পারি ৷
ওবায়দুল কাদের বলেন, এলাকাবাসীর দাবির কথা বিবেচনা করে রাঙামাটি-বান্দরবান সড়ক সংযোগের জন্য চন্দ্রঘোনায় সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের ৷ তবে এই মুহূর্তে তা শুরু করা যাবে না ৷ কারণ এখানে অনেক অর্থের প্রয়োজন ৷ রাঙামাটি- লংগদু সড়কের নানিয়ারচর সেতু এবং ঠেগামুখ স্থলবন্দর চালুর জন্য রাঙামাটি-মিজোরাম রাস্তা নির্মাণ কাজ এখন প্রক্রিয়াধীন আছে ৷ এগুলো বাস্তবায়নে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে ৷ সেনাবাহিনী ইতিমধ্যে কাজ শুরু করেছে ৷আপলোড : ৩ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১.৪৪মিঃ





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ