শনিবার ● ৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » রংপুরে ১জন জাপানি নাগরিক খুন
রংপুরে ১জন জাপানি নাগরিক খুন

পুলিশ বলছে, শনিবার সকাল আনুমানিক ১১ টার দিকে আনুমানিক ৫০ বছর বয়স্ক ঐ জাপানি নাগরিক, ওসি কুনিও কাউনিয়ার আলুটারি এলাকায় গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেবার পর মৃত্যুবরণ করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন, মি. কুনিও গত ৩-৪ মাস যাবত রংপুর শহরে অবস্থান করছিলেন এবং জাপানি ঘাস চাষের একটি প্রকল্পের সাথে যুক্ত ছিলেন। কর্মসূত্রে তিনি প্রায়সময়ই আলুটারি এলাকায় যাতায়াত করতেন।
গুলি করার পর হত্যাকারীরা একটি মোটরবাইকে করে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সেসম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে পুলিশ বলছে, নিহত ব্যাক্তির কাছ থেকে কোন মূল্যবান দ্রব্য খোয়া যায়নি বলে তারা জানতে পেরেছেন।
সূত্র : বিবিসি বাংলা
আপলোড : ৩ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বেলা ১.০০ মিঃ





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা