শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ আগস্ট ২০২১
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৪৭তম জন্মতিথি উদযাপন
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৪৭তম জন্মতিথি উদযাপন
সোমবার ● ৩০ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৪৭তম জন্মতিথি উদযাপন

ছবি : সংবাদ সংক্রান্ত-নাজমুল হক নাহিদ।নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৪৭তম জন্মতিথি উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে সাহেবগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দির ও বুড়িমাতলা কালি মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা অন্তে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়। পরে সাহেবগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে জন্মতিথি পালন কমিটির সভাপতি বীরেন্দ্রনাথ পালের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি তদন্ত মোজাম্মেল হক কাজী, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সত্যেন চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দত্ত, সম্পাদক অমরেন্দ নাথ সাহা, পুজা উদযাপন পরিষদের যুগ্ন সম্পাদক সাংবাদিক তপন কুমার সরকার, প্রভাষক নিখিল কুমার প্রামানিক, বিমান কুমার সাহা, ইউপি সদস্য স্বপন কুমার সাহা, যুবলীগ ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম রাফি বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বরুন কুমার সরকার।

আত্রাইয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
আত্রাই :: পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নওগাঁর আত্রাই থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে আত্রাই থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মামুন খাঁন চিশতি।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, নাজমুল হক নাদিম, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, ওসি তদন্ত মোজাম্মেল হক কাজী প্রমূখ।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মামুন খাঁন চিশতি তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় জনগণের পাশে থেকে কাজ করছে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।





আর্কাইভ