শনিবার ● ১১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » রাধাচূড়া
রাধাচূড়া
সালসাবিল করিম চৌধুরী :: বিশাল এক রাধাচূড়া,
লাল শাড়িতে মোড়ানো
অপরূপ সুন্দর এক বৃক্ষ।
সারা অঙ্গজুড়ে তার ভরা যৌবন
ধীরে ধীরে মৃত্যুপথযাত্রী।
বিজ্ঞাপনের পেরেকের আঘাতে
আঘাতে ছিদ্র হয়ে যাওয়া
ক্ষতের জায়গায় রক্তক্ষরণ
আজ ক্যান্সারে রুপান্তর।
রাধাচূড়া মারা যাবে
আর যুগ যুগ ধরে
এই পথ ধরে হেঁটে যাওয়া
তৃষ্ণাদগ্ধ পথিক হাহাকারে
হাহাকারে সূর্যালোকে পুড়ে যাবে।
কত কত বিজ্ঞাপন,
কত শত আশার বাণী
এতে ঝুলে ছিল বিনা কারণে।
মনুষ্যত্ব বিবর্জিত মানুষ
মিথ্যার বিজ্ঞাপনে ধ্বংস করেছে
প্রকৃতির এই অপরূপ শোভাকে।
বুঝিনি কখনও ওঝা, ঝাড়ফুঁক
আর যৌন রোগের প্রচারণার
ফাঁদে রাধাচূড়াকে কেন
অসময়ে এমন প্রাণ দিতে হল।
আজ এই রাধাচূড়ার গায়ে
পাখির আঁচড় নেই,
নেই কোনও কোকিলের ডাক।
অভিমানে আর বিনা অপরাধে সাজা পাওয়া এই বিশাল বৃক্ষদেবী
আজ বোবা কান্নায় মৃয়মান।
লেখক: সালসাবিল করিম চৌধুরী
প্রভাষক (ইংরেজি বিভাগ)
নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ
রাউজান, চট্টগ্রাম।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ
নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২