শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » দেড় বছর পর উৎসবমুখর পরিবেশে স্কুল, কলেজ খুলেছে
প্রথম পাতা » জাতীয় » দেড় বছর পর উৎসবমুখর পরিবেশে স্কুল, কলেজ খুলেছে
রবিবার ● ১২ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেড় বছর পর উৎসবমুখর পরিবেশে স্কুল, কলেজ খুলেছে

ছবি : সংগৃহীত ঘড়িতে সকাল ৮টা। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। হাতে ফুল, চকোলেট। অপেক্ষায় শিক্ষকরা। মুখে মাস্ক। কিন্তু তাতে কি! শিক্ষার্থীদের উচ্ছ্বাস, আনন্দ, আবেগ একটুও ঢাকা পড়ছে না। কতদিন পর দেখা। প্রিয় বন্ধুর সঙ্গে, প্রিয় শিক্ষকের সঙ্গে। ফেরা প্রিয় প্রাঙ্গণে। সকাল থেকেই ঢাকার চিত্র সম্পূর্ণ বদলে যায়। নিত্যদিনকার যানজট আরও তীব্র হয়।
ক্যালেন্ডারের হিসাবে ৫৪৩ দিন। করোনার কারণে দীর্ঘ এই ছুটি শেষে আবার বেল বেজেছে স্কুল-কলেজে। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মতো একই চিত্র সারা দেশে। গ্রাম থেকে শহর উৎসব সর্বত্র। গল্প, হৈ-হুল্লোড়। শিক্ষার্থীদের কাছে এ যেন মুক্তির আনন্দ। এতোগুলো দিন তো একরকম বন্দিই ছিল ওরা.কারও কারও কাছে এই অনুভূতি প্রকাশের মতো নয়। ঠিক স্কুল জীবনের প্রথম দিনটির মতো। তবে আনন্দ আর উচ্ছ্বাসের মধ্যে উদ্বেগও ছিল। করোনা যে এখনও যায়নি! এর মধ্যে রয়েছে ডেঙ্গুর চোখ রাঙানি। কোথাও কোথাও দেখা গেছে বিশৃঙ্খলা।বিশেষ করে, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ছিল অভিভাবকদের জটলা।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, অভিভাবকদের জটলায় সংক্রমণ আরও বাড়তে পারে। বর্তমানে সংক্রমণ দশ এর নিচে নেমে এসেছে।
রাজধানীর আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় ক্লাসরুমে ময়লা থাকায় কলেজের অধ্যক্ষসহ দুইজনকে সাময়িকভাবে বরখাস্তের নির্দেশ দেন। গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুলেও ছিল শিক্ষার্থীদের উচ্ছ্বাস।
দশম শ্রেণির শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, এতোদিন পর ক্লাসে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। বাসায় থেকে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। অনেকদিন পর স্যার ওবন্ধুদের সঙ্গে দেখা হলো। কী যে আনন্দ হচ্ছে বলে বুঝাতে পারবো না। তবে দীর্ঘ সময় মাস্ক পরে থাকতে কষ্ট হচ্ছে বলে জানায় অনেক শিক্ষার্থী।
এই স্কুলের সিনিয়র শিক্ষক সোহেল আহমেদ বলেন, দুইটা শিফটে ক্লাস নেয়া হচ্ছে। আজ ৫০ শতাংশের মতো শিক্ষার্থীদের উপস্থিতি আশা করছি। স্বাস্থ্যবিধি মেনে চলার দিকে জোর দেয়া হচ্ছে।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে দুই ধরনের চিত্র দেখা গেছে। সকাল থেকেই স্কুলে আসতে থাকে শিক্ষার্থীরা। প্রথম শিফটের শিক্ষার্থীরা সাড়ে ৭ টা থেকে ৭টা ৫০ মিনিটের মধ্যে ক্লাসে প্রবেশ করে। এসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়। কিন্তু বিশৃঙ্খলা দেখা যায় শিক্ষার্থীদের বের হওয়ার সময়। হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি করে বের হয় শিক্ষার্থীরা। এ নিয়ে অনেক অভিভাবক উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এভাবে শিক্ষার্থীদের স্কুলে পাঠানো ঝুঁকিপূর্ণ।
রাজধানী ঢাকার মতোই চিত্র ছিল সারা দেশে। কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন জানান, স্বাস্থ্যবিধি মেনেই স্কুল চলছে। তিনি বলেন, আমাদের স্কুলে ২৯৪ জন শিক্ষার্থী। দীর্ঘদিন পর শিক্ষার্থীরা স্কুলে এসেছে। তাদের আগমন যেন আনন্দময় হয়, সেজন্য স্কুল রঙিন বেলুন দিয়ে সাজিয়েছি। ছাত্রছাত্রীদের মাঝে চকোলেট ও মাস্ক বিতরণ করেছি। শরীরের তাপমাত্রা পরীক্ষা করেছি।
মাগুরার মহাম্মদপুরের স্থানীয় সাংবাদিক মাহমুদুন নবী জানিয়েছেন, দীর্ঘদিন পর স্কুল খোলায় আনন্দিত শিক্ষক-শিক্ষার্থীরা। স্থানীয় ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। তাপমাত্রা মাপার ব্যবস্থাও ছিল।
স্কুল-কলেজ খোলার এই উৎসবের দিনেও আলোচনায় রয়েছে ঝরে পড়া শিক্ষার্থীরা। করোনার এই দীর্ঘ ছুটিতে ঝরে পড়া শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরাতে বিশেষ ব্যবস্থা নেয়ার জন্য এরই মধ্যে দাবি জানিয়েছেন শিক্ষাবিদরা।
সারা দেশে উৎসবমুখর পরিবেশ থাকলেও ব্যতিক্রম ছিল বন্যা কবলিত এলাকায়। অনেক স্কুল ও কলেজ রবিবার খুলেনি।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)