শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ম্যাজিস্ট্রেটের অসৌজন্যমূলক আচরণে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ম্যাজিস্ট্রেটের অসৌজন্যমূলক আচরণে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন
বুধবার ● ১৫ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে ম্যাজিস্ট্রেটের অসৌজন্যমূলক আচরণে সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন

ছবি: সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বাংলাদেশ শিশু একাডেমি কমপ্লেক্স নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠান বর্জন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।
আজ বুধবার ১৫ সেপ্টেম্বর সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার উপস্থিতিতে শিশু একাডেমির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের জানান, আমাদেরকে প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্ত সাংবাদিকদের বসার কোন ব্যবস্থা রাখা হয়নি। প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেনের অনুরোধে সাংবাদিকরা আসন গ্রহণ করে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শাকিল সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।
এসময় তিনি সাংবাদিকদের চেয়ার থেকে উঠে যেতে বলায় আমরা অনুষ্ঠানের সংবাদ বর্জন করেছি এবং অভিযুক্ত ম্যাজিস্ট্রেট ক্ষমা না চাইলে ভবিষ্যতে জেলা প্রশাসনের কোন কর্মসূচিতে সাংবাদিকরা অংশ নিবে না এবং সংবাদ প্রচার থেকে বিরত থাকবে।
এই বিষয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, এ ঘটনায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের সাথে কথা বলবেন বলে জানান।
এসময় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও খাগড়াছড়ির বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়িতে নবনির্মিত শিশু একাডেমি কমপ্লেক্স ভবন উদ্বোধন

খাগড়াছড়ি :: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা,এমপি খাগড়াছড়িতে নবনির্মিত জেলা শিশু একাডেমি কমপ্লেক্স ভবন উদ্বোধন করেছেন।
আজ বুধবার ১৫ সেপ্টেম্বর সকালে খাগড়াছড়ি গণপূর্ত অধিদপ্তরের প্রায় ১৩কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি জেলা শিশু একাডেমি কমপ্লেক্স ভবনটি উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে খাগড়াছড়ি জেলা শিশু একাডেমি মিলনায়তনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা,এমপি।
বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড- ১) রাম চন্দ্র দাস, জাতীয় মহিলা সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক জ্যোতি লাল কুরী।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা,এমপি বলেন, নারী ও শিশুর সুরক্ষায় বর্তমান সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ, আর্থিক সহায়তা, সামাজিক নিরাপত্তা ও পণ্য বিপণন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে।
সকল বিভাগ, জেলা ও উপজেলায় বহুমুখী কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করা , বাল্য বিবাহ প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টি করা এবং নারী ও শিশুর সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেত্রী, জেলা মহিলা আওযামীলীগ নেত্রী, যুব মহিলালীগ নেত্রীসহ সফল নারী উদ্যোক্তা, সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত চিলেন।
পরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা,এমপি দুটি সমিতিকে আর্থিক অনুদানের চেক ও অসহায় দুঃস্থ মহিলাকে খাদ্যশস্য সাহায্য প্রদান করেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন

আর্কাইভ