বৃহস্পতিবার ● ১৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পাহাড় ধসে ভাই-বোনের লাশ উদ্ধার, মা নিখোঁজ
বান্দরবানে পাহাড় ধসে ভাই-বোনের লাশ উদ্ধার, মা নিখোঁজ
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে পাহাড়ের ঝিরিতে নিখোঁজ ভাই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর সকালে বান্দরবান সদরের চিম্বুক সড়কের লাইমি পাড়ার কাছে ঝিরিতে লাশ দুইটি পাওয়া যায়। নিহতদের নাম প্রদীপ ত্রিপুরা (৭) ও বাজিরুম ত্রিপুরা(১২)।
এ ঘটনায় একই পরিবারের ৩ জনের মধ্যে ভাই-বোনের লাশ উদ্ধার করা সম্ভব হলেও তাদের মা কৃষ্ণাতী ত্রিপুরা (৪৫) এর খোঁজ পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, পাহাড় ধসে নিখোঁজদের মধ্যে ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মায়ের লাশ উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যার দিকে বান্দরবান সদরের চিম্বুক সড়কের সাংঙ্গে ত্রিপুরা পাড়ায় ভারী বর্ষণে পাহাড় ধসে ঝিরির পানিতে ভেসে গিয়ে কৃষ্ণতী ত্রিপুরা, তার ছেলে প্রদীপ ত্রিপুরা মেয়ে বাজিরুম ত্রিপুরা নিখোঁজ হয়। স্থানীয়রা রাতে অনেক খোঁজাখুঁজি করেও হদিশ পাওয়া যায়নি। পরে সকালে তাদের লাশ দেখতে পেয়ে পাড়া বাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।





বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত