শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে রাস্তা খনন কাজের সময় পাইপ ফেটে বের হয়েছে গ্যাস
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে রাস্তা খনন কাজের সময় পাইপ ফেটে বের হয়েছে গ্যাস
শনিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে রাস্তা খনন কাজের সময় পাইপ ফেটে বের হয়েছে গ্যাস

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য হাফেজ বজলুর রহমানের সড়কের কালভার্ট ও নালা সংস্কারে রাস্তা খননের সময় পাহাড়তলী বাজারে দাশপাড়া সামনে গ্যাস লাইনের কাজ করার সময়ে পাইপ ফেটে বের হয়েছে অসংখ্য গ্যাস।

স্থানীয়দের ও বাজারের দোকানীদের ব্যাপক সর্তকতার কারণে বড় ধরনের কোন ঘটনা ঘটনি। এসময় আগুন লাগার আশঙ্কার আতংঙ্কে ছিলেন সাধারণ মানুষ।
শুক্রবার ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় ১ ঘণ্টার বেশি সময় ধরে গ্যাস বের হলেও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষ দ্রুত কোন ব্যবস্থা নেয়নি।

সাড়ে ৬ টা থেকে ৭, ৪২ মিনিট পযন্ত গ্যাস বের হয়। পরে তাঁদের লোকজন এসে গ্যাস বন্ধ করেন।

এ বিষয়ে স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মাণ কাজে স্কেভেটর দিয়ে গর্ত করার সময় গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। এতে প্রচুর পরিমাণ গ্যাস বের হয়। সাথে সাথে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় সড়কে যান চালাচল বন্ধ রাখা হলেও বড় ধরনের দুর্ঘটনার হয়নি। এদিকে সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বভাবিক হলেও, গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
এ বিষয়ে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা, ইঞ্জিনিয়ার নরকুল ইসলাম বলেন, এখানে তেমন কোন কয়ক্ষতি হয়নি, আমাদের ঠিম আসছে তারা কাজ শুরু করছেন, দ্রুত কাজ শেষ করার জন্য আমরা চেষ্টা করছি। তাঁকে প্রেশ্ন করা হলে কবে গ্যাস সরবরাহ চালু হবে তিনি জানান, আগে আমরা সম্পুর্ন কাজ শেষ করি তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, পাইপ লাইনের মেরামত কাজ সম্পন্ন হলে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে দোকান ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহ। “তাঁকে আরও প্রেশ্ন করা হলে ১ ঘন্টায় কি পরিমাণ গ্যাস নষ্ট হয়েছে তিনি এই প্রেশ্নের কোন সৎ উত্তর দেনি।’ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল’র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম। তিনি ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লোকজনকে নিরাপদে থাকতে নির্দশনা দেন।
এসময় তিনি সড়কের দুই পাশে আটকে থাকা শত শত যাত্রীদের মাইকিং করে নিরাপদ স্থানে থাকতে বলেন। এদিকে ঘটনার পরে সন্ধান সাড়ে ৭ টার সময় কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন লোকজন এসে তাপবিদ্যুৎ কেন্দ্রর সামনে থেকে গ্যাস স্টেশন লাইন বন্ধ করলে। কয়েক মিনিট পর গ্যাস বন্ধ হলে। গ্যাস বন্ধ হওয়ার পর দুই পাশে আটকে থাকা অসংখ্য যানবাহন ও যাত্রী’রা নিরাপদে বাড়ি ফিরেন।
এসময় প্রায় ১ ঘন্টার বেশি মানুষ ভোগান্তির শিকার হয়েছে। ফলে সকল ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। পায়ে হেঁটে সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।

এদিকে রাত ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় আবাসিক এলাকা, অসংখ্য বাসাবাড়ি ও দোকানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চরম বিপাকে পড়ছে তাঁরা।
স্থানীয় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের লোকজন কাজ করার সময় গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। এতে প্রচুর পরিমাণ গ্যাস নির্গত হয়েছে। বিষয়টি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষকে জানানোর তারা ঘটনাস্থলে এসে কাজ শুরু করছেন বলে জানতে পারি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)