শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » যুবককে গলা কেটে মোটরসাইকেল ছিনতাই
প্রথম পাতা » চট্টগ্রাম » যুবককে গলা কেটে মোটরসাইকেল ছিনতাই
শুক্রবার ● ১৭ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুবককে গলা কেটে মোটরসাইকেল ছিনতাই

ছবি : সংবাদ সংক্রান্ত-আকতার হোসেন। আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে আবদুল বারেক (২৩) নামে এক যুবককে গলা কেটে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে করেরহাট-রামগড় সড়কের করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার বারেক এর বাড়ি ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে। জানা যায়, বারেক মোটরসাইকেল ভাড়ায় চালাতো। হেঁয়াকো বাজার থেকে দুই ছিনতাইকারী যাত্রীবেশে বারইয়ারহাট যাবে বলে তাঁর মোটরসাইকেলে উঠে। পথে নয়টিলা মাজার এলাকায় সশস্ত্র ছিনতাইকারী চক্রের সদস্যরা বারেককে অবরূদ্ধ করে মোটরসাইকেল নিয়ে যেতে চায়।
এসময় বারেক বাঁধা দিলে তাঁর গলায় ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা বারেককে আশষ্কাজনক অবস্থায় উদ্ধার করে বারইয়াহাট কমফোর্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার (ওসি-তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, ঘটনার পর খবর পেয়ে আমার ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা পৌঁছানোর আগে আহত বারেককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। আহত বারেক এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিক অবস্থা আশংকামুক্ত। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাই :: মিরসরাইয়ে পানিতে ডুবে মোঃ কায়সার (৬) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ১৭ সেপ্টেম্বর সকালে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুরু ড্রাইভার বাড়িতে এ ঘটনা ঘটে। এটা নিহত কায়সার এর নানার বাড়ি। এখানে সে বেড়াতে এসেছিল। এবং সে একই ইউনিয়নের শরিয়তপাড়া এলাকার আবুল হোসেন বাড়ির কামরুল হাসানের পুত্র। বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে মো. কায়সার নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে তার লাশ উদ্ধার করা হয়। মঘাদিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউনুস নিহত কায়সারের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)