শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের সাথে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের সাথে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বৃহস্পতিবার ● ৭ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটের সাথে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই)-এর মধ্যে ‘বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়ন সহযোগিতা’ শীর্ষক একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
চুক্তিতে চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং এইচবিআরআই’র পক্ষে প্রিন্সিপাল রিসার্চ ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষর করেন।
এ সময় সাক্ষী হিসেবে চুয়েটের পক্ষে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং এইচবিআরআই’র পক্ষে প্রজেক্ট অফিসার (চলতি দায়িত্ব) ড. সৈয়দা সায়কা বিনতে আলম স্বাক্ষর করেন।
উল্লেখ্য, গত ২০/০৬/২০২১ খ্রি. তারিখে পাঁচ বছর মেয়াদি উক্ত সমঝোতা চুক্তিটি সম্পাদিত হয়েছে।

সমঝোতা স্মারকের আওতায় আগামী পাঁচ বছর যাবত দুই প্রতিষ্ঠানের একাডেমিক ও বৈজ্ঞানিক কর্মকর্তা বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম ও প্রকাশনা, দক্ষতা তৈরি ও ল্যাবরেটরি প্রতিষ্ঠা, যৌথভাবে সেমিনার, কনফারেন্স ও কর্মশালা আয়োজন, বিভিন্ন প্রকাশনা, প্রতিবেদন ও অন্যান্য একাডেমিক বিষয় বিনিময় এবং দ্বিপাক্ষিক গবেষণা ল্যাব ব্যবহারের সুবিধা পাবেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)