শুক্রবার ● ৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে সেনা অভিযানে আড়াই লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ
রাজস্থলীতে সেনা অভিযানে আড়াই লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলার পার্শবর্তী রাঙ্গুনিয়া উপজেলায় সীমান্তবর্তী এলাকায় কাপ্তাই জোনের অধীনে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. তসলিম এর নেতৃত্বে গত বুধবার ৬ অক্টোবর সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এক মিনি ট্রাক ভর্তি অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। সুত্রে জানা যায়, রাজস্থলী উপজেলার, দূর্গম এলাকা হতে আটক কৃত এসব অবধৈ সেগুন কাঠ গুলো নিয়ে চট্রগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটায়, গুডাম দিকে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় কাঠ মিনি ট্রাক বোঝাই ভর্তি গাড়িটি মাঝ পথে সেনাবাহিনী অবৈধ কাঠ বোঝাই গাড়িটি জব্দ করে। কাঠ আটকের পর রাঙ্গুনিয়া খুরুশিয়া রেঞ্জের বিট কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ নিকট হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায় ।
এ ব্যাপারে বিট কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মোট ১৯৮ টুকরা গোল সেগুন কাঠ সহ ১৫৯.২৮ঘনফুট জব্দ বন আইনে ৪১ ও ৪২ধারা মামলা রুজু করা হয়।
জব্দ কৃত সেগুন কাঠের মূল্যে প্রায় আড়াই লক্ষ টাকা বলে জানায় বনবিভাগ।





হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার