শিরোনাম:
●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
রাঙামাটি, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঢাকা » বাজারের সীমাহীন নৈরাজ্য মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » বাজারের সীমাহীন নৈরাজ্য মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে : সাইফুল হক
সোমবার ● ১১ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজারের সীমাহীন নৈরাজ্য মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে : সাইফুল হক

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বাজারের সীমাহীন নৈরাজ্য কোটি কোটি সাধারণ মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে। করোনা দূর্যোগের মারাত্মক অভিঘাতের মধ্যে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন আকাশচুম্বি মূল্যবৃদ্ধি মানুষের নিদারুন কষ্টের মধ্যে ঠেলে দিয়েছে। খাদ্যপণ্যের এই নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধির কারণে স্বল্পআয়ের লক্ষ লক্ষ পরিবারের দৈনিক খাদ্যগ্রহন কমে গেছে।বাজারের এই আগুন সাধারণ মানুষকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, চাল,ডাল,তেল,পিয়াজ,চিনিসহ জরুরী খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যৌক্তিক কোন কারণ না থাকলেও বাজার সিন্ডিকেট চরম স্বেচ্ছাচারী পন্থায় প্রায় প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে প্রতিদিন মানুষের পকেট থেকে শত শত কোটি টাকা বাড়তি হাতিয়ে নিচ্ছে।তিনি বলেন, বাজার মনিটরিং বলতে আসলে কার্যকরি কোন ব্যবস্থা নেই।যেটুকু যা আছে তা নিতান্তই প্রচারসর্বস্ব ও লোকদেখানো। তিনি বলেন, বাজার সিন্ডিকেটের সাথে সরকারের নানা অংশের অশুভ আঁতাতের কারণে এরা যা খুশী তাই করে চলেছে। অবস্থাদৃষ্টে মনে হয় এরা দেশের মানুষের পাশাপাশি সরকারকেও জিম্মি করে ফেলেছে। দেশ পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক ক্ষমতা না থাকায় সরকার এসব মুনাফাখোর সিন্ডিকেটের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছেনা।
তিনি অনতিবিলম্বে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ, খাদ্যপণ্যের মূল্য কমিয়ে আনা, গ্রাম - শহরের শ্রমজীবী স্বল্প আয়ের মানুষদের জন্য রেশনিং পদ্ধতি চালু, টিসিবিকে সক্রিয় করা,খোলা বাজারে কমদামে খ্যদ্যশষ্য বিক্রিসহ জরুরী ব্যবস্থা গ্রহণ করে মানুষকে রক্ষায় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
একই সাথে তিনি দেশব্যাপী বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হতে দেশবাসীর প্রতি আহবান জানান।
তিনি আজ বিকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সভায় উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক , আবুল কালাম, এপোলো জামালী ও জোনায়েত হোসেন।
সভায় পার্টির ঢাকা মহানগর কমিটির প্রতিনিধি সম্মেলনসহ সাংগঠনিক বিষয়াদি আলোচনা করা হয়।





ঢাকা এর আরও খবর

রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি

আর্কাইভ