রবিবার ● ১৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারী ইলিয়াসকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারী ইলিয়াসকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝারকাঠি রাজাপুর উপজেলার চাড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিশু ছাত্রীকে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টাকারী আসামি মো. ইলিয়াস হোসেনকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় রাজাপুর উপজেলার চাড়াখালী বাজার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হালিমা বেগম,নাজমা আক্তার,ভূক্তভোগীর সহপাঠি মেহেজাবিন, ভূক্তভোগীর পিতা নাসির খান প্রমূখ।
এ মানববন্ধন কর্মসূচিতে শিশু ছাত্রী সহপাঠীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় তিন শতাধিন নারী-পুরুষ অংশগ্রহন করেন। এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন,গত ৯ নভেম্বর পুলিশ মামলা রেকর্ড করলেও এখন পর্যন্ত ঐ মামলা আসামি ইলিয়াস হোসেন ফরাজী গ্রেপ্তার হয়নি। তাই অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় তারা আরো কঠোর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেয়।





ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত