শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বিএনপির গণ-অনশন কর্মসূচী পালিত
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বিএনপির গণ-অনশন কর্মসূচী পালিত
শনিবার ● ২০ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে বিএনপির গণ-অনশন কর্মসূচী পালিত

ছবি : সংবাদ সংক্রান্তঝিনাইদহ প্রতিনিধি :: বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঝিনাইদহে গণ-অনশন কর্মসূচী পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচীর আয়োজন করে দলটির জেলা শাখা। সেসময় জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. কামাল আজাদ পান্নু, সদস্য এনামুল কবির মুকুল, শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, কৃষকদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান। গণ-অনশন কর্মসূচীতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

মহেশপুরে রাজহাঁস নিয়ে বিরোধ; লাঠির আঘাতে প্রতিবেশি নিহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের নস্তিপুর গ্রামে রাজহাঁস মারাকে কেন্দ্র করে প্রতিবেশির লাঠির আঘাতে মফিজ মোল্লা (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছে। নিহত মফিজ মোল্লা ওই গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে। নস্তিপুর গ্রামের ইউপি সদস্য বশির উদ্দিন জানান, নিহত মফিজ মোল্লার প্রতিবেশী কামালের রাজহাঁস মারাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশি মফিজ ও কামালের পরিবারের মাঝে ঝগড়া হয়। এসময় মফিজ সেখানে গিয়ে বিষয়টি সমাধান করতে গেলে কামাল ও তার পরিবারের লোকজন তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। ঠেকাতে গেলে মফিজের ভাই লাবুকেও মারধর করে তারা। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মফিজের শারিরীক অবস্থার অবনতি হলে যশোর রেফার্ড করা হয়। যশোর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। নিহতের লাশ এখনও এলাকায় পৌঁছায়নি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহের ১৬ লাখ ভোক্তার অধিকার নিশ্চিতে কর্মরত মাত্র দুইজন
ঝিনাইদহ :: জনবল সংকট নিয়েই চলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যক্রম। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থাটি ২০০৯ সালে যাত্রা শুরু করলেও এখনও পরিপূর্ণ রূপ পায়নি। পায়নি প্রয়োজনীয় জনবল। অর্জন করতে পারেনি আইন বাস্তবায়নের সক্ষমতা। এর মধ্য দিয়েও সংস্থাটির কর্মকান্ড সাধারণ মানুষের অনেক কাছাকাছি পৌঁছে গেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নানা ধরনের সীমাবদ্ধতা পেরিয়ে দেশের ১৬ কোটির অধিক ভোক্তার অধিকার নিশ্চিত করতে কাজ করছে সংস্থাটি। অধিদফতরের পক্ষ থেকে ইতিমধ্যে ২ হাজার ৩০৫ জন জনবল নিয়োগের আবেদন করা হয়েছে। এর মধ্যে জনপ্রশাসন প্রাথমিক পর্যায়ে ২০৬ জনবল অনুমোদন করেছে। প্রয়োজনের তুলনায় এ সংখ্যা একেবারেই নগণ্য ও অপ্রতুল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণে সরকার একটি আইন প্রণয়ন করেছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ক্ষমতাবলে ভোক্তা অধিকার ও স্বার্থ সংরক্ষণে কাজ করছে সংস্থাটি। তবে আইন প্রয়োগের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা না থাকায় সাধারণ মানুষ এই সংস্থা ও আইনের সুফল সেভাবে পাচ্ছে না। তার ওপর জনবল সংকট তো রয়েছেই। জানা গেছে, দেশের ১৬ কোটির অধিক সংখ্যক ভোক্তার অধিকার সংরক্ষণে প্রতিষ্ঠানটির জনবল রয়েছে মাত্র ২০৮ জন। এর মধ্যে মাঠ পর্যায়ে কাজ করা জনবলের সংখ্যা ১০৮ জন। ঝিনাইদহের ভোক্তাদের স্বার্থরক্ষায় নিয়োজিত রয়েছেন মাত্র কর্মকর্তাসহ ২ জন। তবে প্রয়োজনীয় জনবলের অভাবে অমীমাংসিত রয়ে যাচ্ছে শত শত অভিযোগ। প্রয়োজনীয় জনবলের অভাবে তা তদারকি করে ও প্রযোজ্য ক্ষেত্রে শাস্তি ও জরিমানা নিশ্চিত করা যাচ্ছে না। জানা গেছে, দেশে অধিকাংশ পণ্য ও সেবার ক্ষেত্রে ভেজাল ও প্রতারণার মহোৎসব চলছে। বস্তুুত বাজারে মাছ-গোস্ত, দুধ-ডিম ও ফলমূল থেকে শুরু করে প্রায় সব পণ্যের পাশাপাশি সেবা খাতে ক্ষতিকর কেমিক্যাল ও ভেজালের মিশ্রণসহ নানা প্রক্রিয়ায় প্রতারণা করা হচ্ছে। অসাধু ব্যক্তিরা অধিক মুনাফার লোভে মত্ত হয়ে একদিকে চাল, মাছ, সবজি, মসলা, দুধ, দই, মিষ্টি, বেকারি পণ্যসহ নকল ও ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি করছে; অন্যদিকে বিভিন্ন সেবা প্রদানে অবাধে প্রতারণার আশ্রয় নিচ্ছে। পাশাপাশি পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করে অধিক মুনাফা করছে। এ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা জানিয়েছেন, প্রয়োজনীয় জনবলের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাবব দেয়া আছে। বাজেট পাওয়া সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জনবল অনুমোদন করছে। তিনি জানান, ‘নানা ধরনের সীমাবদ্ধতা নিয়ে কাজ করছি। এর মধ্য দিয়েই সাধারণ ভোক্তার অধিকার নিশ্চিতে কাজ করছি।’ অধিদফতরে দাখিল হওয়া অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, ‘সীমিত জনবল দিয়েই সাধ্যমতো এগুলো নিষ্পত্তি করছি।’

ঝিনাইদহে ব্যক্তি উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপন
ঝিনাইদহ :: পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে ব্যক্তি উদ্যোগে ২’শ গাছের চারা রোপন করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা দোবিলা গ্রামের শিশু মার্কেট থেকে গাইঘাটা নামক স্থান পর্যন্ত ও ধোপাবিলা চৌরাস্তা থেকে রামচন্দ্রপুর সড়কের বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করেন পরিবেশবিদ ফারুক হোসেন। ব্যক্তিঅর্থায়নে সদর উপজেলার বিভিন্ন স্থানে গাছের চারা রোপনের অংশ হিসেবে তিনি এ গাছের চারা রোপন করেন। ফারুক হোসেন বলেন, জলবায়ু বিবর্তনের কারণে পৃথিবী দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মানুষ নির্বিচারে বৃক্ষ নিধন করছে কিন্তু গাছ লাগাচ্ছে না। যে কারণে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। আমার সাধ্যমত আমি চেষ্টা করছি পরিবেশের এই ভারসাম্য রক্ষার জন্য। তাই সদর উপজেলার বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করছি। এর আগেও বজ্রপাত প্রতিরোধে তাল চারা রোপন করেছি। সমাজের সর্বস্তরের মানুষের প্রতি তিনি আহ্বান জানান তারা যেন গাছের চারা রোপন করেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ