শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বর্ণাঢ্য আয়োজনে ৮ বছরে পা দিল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বর্ণাঢ্য আয়োজনে ৮ বছরে পা দিল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার ● ১৭ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্ণাঢ্য আয়োজনে ৮ বছরে পা দিল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম

ছবি : সংবাদ সংক্রান্তস্টাফ রিপোর্টার :: সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনীই সমাজের চেহারা দেখায়। সমাজে পিছিয়ে পরাদের পাশে থাকতে, অন্যায় অসংগতির চিত্র তুলে ধরার লক্ষ্যে এবং সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ২০১৪ সালের ১৭ ডিসেম্বর বৈষম্যের অবসান হোক স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম।
আজ পার্বত্য চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কণ্ঠস্বর সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম ৭ বছর পূর্ণ করে ৮ বছরে পদার্পন করেছে।
১৭ ডিসেম্বর শুক্রবার এ উপলক্ষে রাঙামাটি সদর হাসপাতাল এলাকায় পত্রিকাটির প্রধান কার্যালয়ে নেওয়া হয় কর্মসূচি।
সকাল ১০টায় স্বাধীন বড়ুয়া নিশুর নেতৃত্বে অতিথিদের ফুল দিয়ে বরন করা হয়।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মুখ্য সম্পাদক নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে এসময় রাঙামাটির সাংবাদিকদের গুরু বলে খ্যাত দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক প্রবীন সাংবাদিক একেএম মকসুদ আহমেদ, আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান সরদার, রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল, রাঙামাটি সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মহিউদ্দিন আহমেদ, মৎস্য গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজহার আলী ও সাবেক জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা বক্তব্য রাখেন।
সিএইচটি মিডিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তারা বলেন, মামলা হামলা কারাবরণ শত ঘাত প্রতিঘাত অতিক্রম করে আপোষহীন নীতিতে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সিএইচটি মিডিয়া তার অনন্য অবস্থান বজায় রেখেছে। প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনে, নারীর ক্ষমতায়নে, সাধারন মানুষের পাশে থেকে বৈষম্যহীন সমাজ গঠনে পত্রিকাটি বিশেষ অবদান রাখছে। এ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের যে ধারা তা অব্যাহত রেখে আগামী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে কাজ করতে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সংশ্লিষ্টদের অনুরোধ জানান বক্তারা।
আলোচনা শেষে বর্ষপূর্তির কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে পত্রিকাটির সাফল্য ও সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সাফল্য মন্ডিত করা হয়।
এসময় স্বাধীনতা নার্সেস পরিষদের রাঙামাটি জেলা কমিটির সভাপতি নার্সেস কর্মকর্তা শুভ্রা রানী বড়ুয়া, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ভারপ্রাপ্ত সম্পাদক বিপ্লব বড়ুয়া বাপ্পী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম সংশ্লিষ্টরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বার্তা সম্পাদক জুঁই চাকমা।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম। রাঙামাটি ৩৩৩-ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু সেদিন মহা জনসমাগমের মধ্যে নিজের হাতে ল্যাপটপে ক্লিক করে শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে রাঙামাটির সাংবাদিকদের গুরু বলে খ্যাত চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদসহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত ৭ বছরের প্রকাশনায় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম দেশের বিভিন্ন জেলার সাংবাদিকদের শ্রম ও দক্ষতা এবং পরিপক্ষ সম্পাদনার মধ্যে দিয়ে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সুনাম দেশব্যাপী ছড়িয়ে পরে। একের পর এক প্রকাশিত হয় পরিবেশ ধ্বংসকারী মাটিখেকো গংদের বিরুদ্ধে, দখলদার ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে, কাপ্তাই লেক দখলদারদের বিরুদ্ধে এমনকি দুর্নীতিবাজ ও গুটি কয়েক সুবিধাভোগীদের বিরুদ্ধে সংবাদ। ফলে একটি সুবিধাভোগী মহলের পাকা ধানে মই পরে। এ বছর ২০১৭ সালের শুরুতে জনস্বার্থে সংবাদ প্রকাশ করায় প্রকাশক নির্মল বড়ুয়া মিলনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়। গভীর রাতে হামলা করা হয় প্রকাশকের বাসায়। এরপর পাঁচ দিনের ব্যবধানে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় একই ধারায় বার্তা সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়। সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম নানা ঘাত প্রতিঘাত জেল জুলুম মামলা হামলা প্রতিহত করে নিজস্ব বৈষম্যহীন গতিতে এগিয়ে চলছে।
দেশের বিভিন্ন জেলার সাংবাদিকদের পরিশ্রম দক্ষতা ও সম্পাদনা পরিষদের পরিশ্রমে ১৭ ডিসেম্বর আট বছরে পা রাখল। সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর পাঠক, সাংবাদিক বিজ্ঞাপন দাতা ও সুভানুধ্যায়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম বার্তা বিভাগ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)