শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাঙামাটি, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » রাজনীতি » প্রতিক পেলেন লামাকাজী- খাজাঞ্চী ইউপির ১২৭ প্রার্থী চেয়ারম্যান ৯, মেম্বার ৯৩ ও মহিলা মেম্বার ২৫
প্রথম পাতা » রাজনীতি » প্রতিক পেলেন লামাকাজী- খাজাঞ্চী ইউপির ১২৭ প্রার্থী চেয়ারম্যান ৯, মেম্বার ৯৩ ও মহিলা মেম্বার ২৫
শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিক পেলেন লামাকাজী- খাজাঞ্চী ইউপির ১২৭ প্রার্থী চেয়ারম্যান ৯, মেম্বার ৯৩ ও মহিলা মেম্বার ২৫

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য (মহিলা মেম্বার) পদে প্রতিদ্বন্দিতা করার লক্ষে গত ৩ জানুয়ারী মনোনয়নপত্র দাখিলকারী ১৩২ জন প্রার্থীর মধ্যে শুক্রবার (১৪ জানুয়ারী) বৈধ ১২৭ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্ধ করা হয়েছে। দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৯৩ জন ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য (মহিলা মেম্বার) পদে ২৫ জন প্রার্থী নিজেদের পছন্দের প্রতিক পেয়েছেন। এরপূর্বে গত ৬ জানুয়ারী মনোয়নপত্র যাছাই-বাছাইকালে ১ জন মেম্বার পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয় এবং ১৩ জানুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখে ৩ জন চেয়ারম্যান ও ১ জন মেম্বার পদপ্রার্থী নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আর আগামী ৩১ জানুয়ারী ইভিএম পদ্ধতিতে ৬ষ্ঠ দাপে উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটারদের দেওয়া ভোটে দুই ইউনিয়নে ২ জন চেয়ারম্যান, ১৮ জন সাধারণ সদস্য (মেম্বার) ও ৬ জন মহিলা সদস্য (মহিলা মেম্বার) নির্বাচিত হবেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২১ হাজার ৯০৫ জন (পুরুষ ১১ হাজার ৫৫০ জন ও মহিলা ১০ হাজার ৩৫৫) ভোটারের লামাকাজী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে ৫০ জন ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য (মহিলা মেম্বার) পদে ১৪ জন এবং ২২ হাজার ৫১৭ জন (পুরুষ ১১ হাজার ৭০১ জন ও মহিলা ১০ হাজার ৮১৬) ভোটারের খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪৩ জন ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য (মহিলা মেম্বার) পদে ১১ জন প্রার্থী প্রতিক পেয়েছেন। এদিকে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী থাকলেও নেই জাতীয় পার্টির দলীয় কোন প্রার্থী। অপর দিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহন না করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাধিক প্রাথী। লামাকাজী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতাকারীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া ‘চশমা’, আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী হিসেবে ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নব-গঠিত ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গোলাম কিবরিয়া তালুকদার ‘আনারস’, নব-গঠিত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান আছকির ‘ঘোড়া’ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী হিসেবে ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আতাউর রহমান ‘হাতপাখা’ প্রতিক পেয়েছেন। খাজাঞ্চী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতাকারীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সদস্য তালুকদার গিয়াস উদ্দিন ‘আনারস’, আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী হিসেবে বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি আরশ আলী ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কয়েছ মিয়া ‘ঘোড়া’ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী হিসেবে ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত ‘হাতপাখা’ প্রতিক পেয়েছেন। এছাড়া ওই পদে মনোনয়নপত্র দাখিলকারী আওয়ামী লীগ নেতা আতাউর রহমান কালু মিয়া এবং বিএনপি নেতা আশিকুর রহমান রানা ও শরীফ আহমদ রাজু নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটাণিং কর্মকর্তা গোলাম সারওয়ার বলেন, মনোনয়নপত্র যাছাই-বাছাই ও প্রতাহারের পর ৩টি পদে (চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার) বৈধ হওয়া ১২৭ জন প্রার্থীর মধ্যে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছে। সকলের সার্বিক সহযোগীতায় ৩১ জানুয়ারী লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয় পরিষদের নির্বাচনও সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদি।





রাজনীতি এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)