শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » জাল জম্ম নিবন্ধন তৈরীর অভিযোগে রাউজানে যুবক আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » জাল জম্ম নিবন্ধন তৈরীর অভিযোগে রাউজানে যুবক আটক
বৃহস্পতিবার ● ২৭ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাল জম্ম নিবন্ধন তৈরীর অভিযোগে রাউজানে যুবক আটক

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে কম্পিউটার দোকানে জাল জম্ম নিবন্ধন তৈয়ারী করার অপরাধে এক যুবককে তিন মাসের বিনাশ্রম দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, রাউজান উপজেলা সদর ফকিরহাট বাজারের কম্পিউটার ওয়ার্ল্ড নামে একটি দোকানে আসেন রাঙ্গামাটি জেলার মাইনি এলাকার বাসিন্ধা (বর্তমানে রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডের গহিরা শান্তির দ্বীপ এলাকায় বসবাসকারী) প্রবাসীর স্ত্রী মোছামৎ আমেনা খাতুন। জম্মনিবন্ধন তৈয়ারীর জন্য তার কাছ থেকে ২ হাজার ৫’শত টাকা নিয়ে দোকানের মালিক মোহাম্মদ মোস্তাফা (২৫) নোয়াখালী জেলার কোম্পানী গঞ্জ উপজেলার ৫নং চরফকির ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন, সচিব নাজিম উদ্দিনের স্বাক্ষর ও সিল দিয়ে জাল জম্ম নিবন্ধন সনদ তৈয়ারী করে দেয়। আমেনা খাতুনের বর্তমান ঠিকানা দিয়ে ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ও কাউন্সিলর কাজী ইকবালের নাম বাদ দিয়ে নোয়াখালী জেলার কোম্পানী গঞ্জ উপজেলার ৫নং ফকির চর ইউনিয়নের ঠিকানায় করে দেয়। দোকানদারের বিরুদ্ধে জাল জম্ম নিবন্ধন সনদ দেওয়ায় আমেনা খাতুন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি আনসার বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান চালায় ওয়ার্ল্ড কম্পিউটারের দোকানে। এসময় দোকানের মালিক মোস্তাফা (২৫)কে আটক করে। তাকে জাল জম্ম সনদ তৈয়ারীর অপরাধে তিন মাসের বিনাশ্রম দন্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করার জন্য থানায় সোর্পদ করেন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, জাল জম্ম নিবন্ধন সনদ, জাল আইডি কার্ড তৈয়ারী করা কম্পিউটারের দোকানের বিরুদ্ধে অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ জারী করা প্রজ্ঞাপনে জম্ম বা মৃত্যুর সনদ দেওয়ার ক্ষেত্রে ৪৫ দিন বয়স হলে বিনা ফিতে জম্মনিবন্ধন দিতে হবে । ৪৫ দিন থেকে ৫ বৎসর বয়স হলে ফি দিতে হবে ২৫ টাকা। ৫ বৎসরের উর্ধে হলে ফি নিতে হবে ৫০ টাকা, জম্ম তারিখ সংশোধনের জন্য ১শত টাকা। জম্ম তারিখ ব্যতিত পিতার নাম মাতার নাম ঠিকানা সহ অনান্য তথ্য সংশোধনে ৫০ টাকা। বাংলা ও ইংরেজী উভয় ভাষায় মুল সনদ তথ্য সংশোধনে কোন ফি দিতে হবেনা। বাংলা ও ইংরেজী উভয় ভাষায় সনদ সরবারাহে ফি ৫০ টাকা করে নিতে হবে। সরকারের প্রজ্ঞাপনের নির্দেশনা অমান্য করে কোন জনপ্রতিনিধি, সচিব অতিরিক্ত টাকা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।





আর্কাইভ