শনিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ১ রাতে ৯ গরু চুরি
রাউজানে ১ রাতে ৯ গরু চুরি
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে এক রাতে ৯টি গরু চুরির ঘটনা ঘটছে। শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালি ১ নম্বর ওয়ার্ডে। চুরি হওয়া গরু গুলোর বাজার মূল্য ৫ লক্ষ লাখ টাকা বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবার। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের মৃত ইদ্রুচি মিয়া পুত্র মো: ইয়াকুব জানান, প্রতিদিনের মতো রাতে গরুগুলো বেঁধে গোয়ালঘরে রেখে যান। সকালে ৯টার দিকে তার মা সমুদা বেগম গরুগুলোর জন্য খাওয়ার নিয়ে গেলে দেখতে পান গোয়ালঘরে গরু নেই। পরে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেও গরু না পেয়ে হতাশায় ভোগেন পড়েন। গরু চুরির ঘটনাটি তারা স্থানীয় চেয়ারম্যান মো: রোকন উদ্দিনকে ও চুয়েট পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ করেন। ভুক্তভোগী ইয়াকুব আরোও জানান, কৃষি কাজ ও গাভি দুধ বিক্রি করে আমাদের সংসার চলে। আমাদের গোয়াল ঘর থেকে চারটি গাভি, তিনটি অস্ট্রেলিয়ান গরুসহ প্রায় নয়টি গরু গোয়ালা ঘর হতে চুরি করে নিয়ে যায়। আমার সংসারের একমাত্র জীবিকা নির্বাহের গরুগুলো ছিল। কিন্তু আমি আর আমার পরিবার নিঃস্ব হয়ে পড়ছে। গরু দুধ বিক্রির টাকা দিয়ে আমাদের সংসার চলতো। গরু চুরি হওয়া আমরা ব্যাপক ক্ষতির মুখে পেড়েছি। ইয়াকুবের মামা মো. সেকান্দর ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, আমার বোনের পরিবার কোনরকমে গরু লালনপালন করে সংসার চলতো। কিন্তু গরুগুলো রাতে চুরি হওয়া তারা ব্যাপক সমস্যা পড়ছে।
জানা যায়, রাউজানে হঠাৎ চুরি শুরু হয়েছে। এতে আতংকে রয়েছে গরু পালন কারিরা।





বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম