শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতিসত্ত্বাকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছে : চুয়েট ভিসি
প্রথম পাতা » চট্টগ্রাম » একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতিসত্ত্বাকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছে : চুয়েট ভিসি
সোমবার ● ২১ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতিসত্ত্বাকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছে : চুয়েট ভিসি

--- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, “একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতিসত্ত্বাকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছে। ভাষার জন্য রক্তদান পৃথিবীতে বিরল ইতিহাস। একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতিকে সার্বজনীন করতে হলে বিশ্বের সকল ভাষার প্রতি সম্মান দেখাতে হবে। বাংলা ভাষাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে চুয়েটে আমাদের গবেষণা প্রকাশনা ও অ্যাবস্ট্রাক্টগুলো বাংলায় প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আমাদের শিক্ষকগণ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চুয়েট ন্যাচারাল ল্যাংগুয়েজ ল্যাবের সাহায্যে প্রযুক্তির মাধ্যমে বাংলা ভাষার ব্যবহার ছড়িয়ে দেওয়ার কাজ এগিয়ে যাচ্ছে। আমাদের সবাইকে একুশের চেতনা ধারণ করার পাশাপাশি বাংলা ভাষার ব্যবহারের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে। তবেই ভাষার প্রতি ও ভাষা শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করা হবে।” তিনি আজ ২১শে ফেব্রুয়ারি সোমবার চুয়েট কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগীয় প্রধানগণের পক্ষে পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. স্বপন কুমার রায়, প্রভোস্টগণের পক্ষে শহীদ মোহাম্মদ শাহ হলের প্রভোস্ট ও মুজিববর্ষ বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. রণজিৎ কুমার সূত্রধর, স্টাফ ওয়েলফেয়ারের সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদ, শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন এবং শিক্ষার্থীদের পক্ষে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আতাউল্লাহ ও পুরকৌশল বিভাগের হামিদা বিনতে মান্নান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. সম্পদ ঘোষ এবং উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিশু-কিশোররা স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে মহান ভাষা শহিদদের স্মরণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা নুরুল্লাহ।

এর আগে মহান শহিদ দিবস উপলক্ষ্যে দিনের প্রথম প্রহরে সকাল সাড়ে ৭টায় ক্যাম্পাসের উত্তর গোল চত্ত্বর হতে প্রভাতফেরীর মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর শুরু হয়। এতে নেতৃত্ব দেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এরপর চুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়। পরে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় সাথে ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও মুজিববর্ষ বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. রণজিৎ কুমার সূত্রধর। পরে ডিনবৃন্দ, পরিচালক-বিভাগীয় প্রধান-সেন্টার চেয়ারম্যানবৃন্দ, ছাত্রকল্যাণ পরিচালক ও হল প্রভোস্টবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ছাত্রকল্যাণ দপ্তরের সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য ‘উচ্চশিক্ষায় মাতৃভাষার প্রচলন’ বিষয়ে এবং স্টাফ ওয়েলফেয়ারের সহযোগিতায় “মুজিববর্ষ, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” বিষয়ে পৃথক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চুয়েটে ‘ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং উইথ পাইথন’ শীর্ষক জাতীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং (এনএলপি) ল্যাবের উদ্যোগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় “ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং উইথ পাইথন” ( National Training on Natural Language Processing with Python) শীর্ষক এক জাতীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ ২১শে ফেব্রুয়ারি সোমবার সিএসই বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোকাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েট এনএলপি ল্যাবের পরিচালক ও শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন এনএলপি ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, টিগার আইটি বাংলাদেশ লিমিটেডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. রাজিব হোসেন ও চুয়েট সিএসই বিভাগের প্রভাষক ওমর শরীফ। এতে ৬০ জন ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ গ্রহণ করেন।





চট্টগ্রাম এর আরও খবর

কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার

আর্কাইভ