শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথের মাকুন্দা নদী খননে অনিয়ম
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথের মাকুন্দা নদী খননে অনিয়ম
শনিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথের মাকুন্দা নদী খননে অনিয়ম

--- মো. আবুল কাশেম, স্টাফ রিপোর্টার : দখল আর দূষণে একসময়ের খরস্রোতা নদী বাসিয়া, মাকুন্দা আর খাজাঞ্চী নদী এখন মরা খালে পরিণত হয়েছে।

আর চরচন্ডী নামে একটি নদী ছিল, সেটি এখন ছোট্ট একটি নালায় পরিণত হয়েছে। যে কারণে শুষ্ক মৌসুমে হাওর, খাল-বিল ও নালা শুকনো থাকায় বোরো চাষাবাদে পানির জন্য হাহাকার করেতে হয় হাজার হাজার কৃষকদের।

বোরো চাষাবাদের সময়ে হাওরে গেলে কিংবা নদীগুলো পরিদর্শন করলে এমন দৃশ্য দেখা মিলবে সিলেটের বিশ্বনাথ উপজেলার নদী ও কৃষিক্ষেতের। এরই প্রেক্ষিতে সরকারি উদ্যোগে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ২০১৬-১৭ অর্থবছরে বাসিয়া নদী খনন করা হয়।

এরপর উত্তর বিশ্বনাথবাসীর পানির চাহিদা মিটাতে মাকুন্দা নদীর ২৮ কিলোমিটার খননের উদ্যোগ নেয় সরকার। ১৩ কোটি ৪৬লাখ টাকা বয়ে ২০২০-২০২১ অর্থ বছরে ওই ২৮ কিলোমিটার খননের টেন্ডার পান ঢাকার ‘এসএ এসআই ইসরাত এন্ড জেভি এন্টারপ্রাইজ। অনিয়মের মধ্যেই ২০২১ সালে ১৫ কিলোমিটার খনন কাজ শেষও করা হয়। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ কোটি টাকারও বেশি।

চলতি ২০২২ সালের জুন মাসে কাজের মেয়াদ শেষ হওয়ার কথা থাকায় ৬ কোটি টাকা ব্যয়ে জিরো পয়েন্ট থেকে সোনালী বাংলা বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার খনন কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। কিন্তু ১০ থেকে ২০মিটার নদীর তলদেশ খননের নির্দেশনা থাকলেও বৈরাগী বাজার ও বাংলাবাজারের বেশিরভাগ এলাকায় কেবল তীরের ঘাস ছাঁটাই করেই নদী খনন শেষ করা হচ্ছে।

আর নদী পাড়ের অবৈধ দোকান ভেঙে ফেলার হুমকি দিয়ে দোকান-মালিকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে মেশিন দিয়ে তোলা নদীর মাটিও। এমন অভিযোগ উত্তর বিশ্বনাথের সহস্রাধিক কৃষক ও নদী পাড়ের বাসিন্দাদের। বৈরাগী বাজারে গিয়ে দেখা গেছে নদীর বুকে কৃষকের ধানের চারা এখনও দৃশ্যমান রয়েছে। এভাবে অনিয়মের মধ্যদিয়ে নদী খনন করা অর্থহীন বলে মনে করছেন সেখানকার বাসিন্দারা।

ওই এলাকার হুমায়ুন আহমদ, আব্দুর রহিম, লিলু মিয়া, এমাদ উদ্দিন, আলাই মিয়া, সুরুজ আলী, নুরুলহক জানান, নদীর তলদেশ খনন না করে নদীর পাড়ের ঘাস ছাঁটাই করে খনন কাজ শেষ করা হচ্ছে। স্থানীয় কিছু অসাধু ব্যক্তি আর ঠিকাদারের লোক মিলে মাটি বিক্রি করার পাশাপাশি নদী তীরের অবৈধ দোকান মালিকদের কাছ থেকে চাঁদাও নিচ্ছেন।

রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর বলেন, খনন কাজে অনিয়মের কথা তিনি জেনেছেন। সঠিকভাবে নদী খনন করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন।

সাব ঠিকাদার শাহীন আহমদ এবিষয়ে কথা বলতে নারাজ। তবে, তিনি অনিয়ম ও চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করেছন।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী (খনন কাজের এসও) সেলিম জাহাঙ্গীর অনিয়মের কথা স্বীকার করে বলেন, সঠিকভাবে খননের জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও তাদের প্রতিনিধিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ১০/১৫দিন পরে তিনি খনন কাজ পরিদর্শন করবেন জানিয়ে সেলিম জাহাঙ্গীর বলেন, পরিদর্শনকালে খনন কাজে অনিয়ম পরিলক্ষিত হলে পানি উন্নয়ন বোর্ডের আইন মতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আর এ বিষয়টি তিনি বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন বলেও জানিয়েছেন।

তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেছেন, অনিয়মের বিষয় নয়, সেলিম জাহাঙ্গীর শুধুমাত্র মাটি বিক্রির বিষয়টি তাকে জানিয়েছেন। কিন্তু তারপরও প্রতিনিধি পাঠিয়ে বিষয়টির খোঁজ খবর নেবেন বলেও জানান তিনি।





প্রধান সংবাদ এর আরও খবর

কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ

আর্কাইভ