শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
রাঙামাটি, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » তত্ববাধায়ক সরকারের সময়ে ভেঙ্গে দেওয়া ‘ফাতেমা মার্কেট’ নতুন করে দুইতলা হচ্ছে
প্রথম পাতা » খুলনা বিভাগ » তত্ববাধায়ক সরকারের সময়ে ভেঙ্গে দেওয়া ‘ফাতেমা মার্কেট’ নতুন করে দুইতলা হচ্ছে
বৃহস্পতিবার ● ৩ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তত্ববাধায়ক সরকারের সময়ে ভেঙ্গে দেওয়া ‘ফাতেমা মার্কেট’ নতুন করে দুইতলা হচ্ছে

--- ঝিনাইদহ প্রতিনিধি :: কুমার নদীর জায়গা দখল করে মার্কেট নির্মানের অভিযোগে ভেঙ্গে দেওয়া ‘ফাতেমা মার্কেটটি’ নতুন করে দুইতলা হচ্ছে। ইতিমধ্যে পিলার উঠে গেছে, ছাদ ঢালাই এর প্রস্তুতি চলছে। মার্কেটের মালিক ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা খলিলুর রহমান। তিনি পৌরসভার চেয়ারম্যান থাকা কালে শহর বৃদ্ধির অজুহাতে কুমার নদীর ৭ একর জায়গা ভরাট করে সেখানে তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান গোড়ে তোলেন। যার মধ্যে তার দখলে ফাতেমা মার্কেট সহ আরো বেশ কয়েকটি দোকান রয়েছে। এলাকাবাসি বলছেন, তত্ববাধায়ক সরকারের সময়ে এই ফাতেমা মার্কেটের অর্ধেকাংশ সহ আরো বেশ কিছু দোকান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছিল। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর ভেঙ্গে দেওয়া ঘরগুলো নতুন করে মেরামত করেন মালিকপক্ষ। ভেঙ্গে দেওয়া সেই ফাতেমা মার্কেটটি সম্প্রতি দুইতলা করার কাজ চলছে। এই মার্কেটে একতলাতে বড়-ছোট ১৭ টি দোকান রয়েছে। উপরে ব্যাংক, বীমা বা ক্লিনিক করা হবে বলে মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন। সরেজমিন দেখা গেছে খলিলুর রহমানের ফাতেমা মার্কেটের উপর তলার কাজ চলছে। দ্রুতগতিতে শ্রমিকরা কাজ করে যাচ্ছেন। মার্কেটের যে অংশটি ভেঙ্গে দেওয়া হয়েছিল সেই অংশ ইতিপূর্বে মেরামত করে নেওয়া হয়েছে। সেখানে আবারো দোকান প্রতিষ্ঠা হয়েছে। মার্কেটের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করে জানান, মাত্র ৬ টি দোকান ছিল, বাকিগুলো ভাঙ্গা হয়েছিল। সেগুলো মেরামত করা হয়েছে। এখন দুইতলা করার কাজ চলছে। কুমার নদীর জায়গায় ব্যবসা করেন এমন একাধিক দোকানী জানান, খলিলুর রহমানের দখল করা নদীর ৭ একর জমির মধ্যে কিছু অংশে ভুয়া কাগজপত্র তৈরী করে প্রতিষ্ঠা করেছেন ফাতেমা মার্কেট। ওই মার্কেটের উপরে গড়ে তুলেছিলেন বিলাস বহুল বাড়ি। যেখানে তিনি সববাস করতেন। খলিলুর রহমান একটি সময়ে দখল করা নদীর জায়গার মধ্যে ৪ একর ২৪ শতক জায়গা বরাদ্ধ পাবার জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন। তার সে আবেদন প্রত্যাখ্যান হয়েছে। খলিলুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, তার মার্কেটটি কবিরপুর মৌজায় ভেবে সেই সময়ে সরকারি লোকজন ভেঙ্গে দিয়েছিলেন। কারন কবিরপুর মৌজা নদীর জায়গা। আসলে তিনি মার্কেট করেছেন শৈলকুপা মৌজায়। তিনি দাবি করেন, জায়গাটি এখন তার। সব কাগজপত্র আছে। যে কারনে তিনি মার্কেট করেছেন। অবশ্য শৈলকুপা উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা পার্থ প্রতীম শীল জানান, তিনি সরেজমিনে মার্কেট নির্মান স্থান দেখতে গিয়েছিলেন। জায়গাটি নদী ও পেরিফেরিভুক্ত বাজারের জায়গা। তারপরও দখলকারী খলিলুর রহমান আদালত রায়সহ কিছু কাগজপত্র দেখাচ্ছেন। যার বিরুদ্ধে সরকার পক্ষ ইতিমধ্যে আপিল করেছেন। তিনি আশা করছেন সরকারি জায়গা সরকারের অনুকুলে আসবে।





খুলনা বিভাগ এর আরও খবর

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ