শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক
রাঙামাটি, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিএইচটিনিউজ৭১.কম’র অফিস উদ্বোধন
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিএইচটিনিউজ৭১.কম’র অফিস উদ্বোধন
রবিবার ● ৪ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিএইচটিনিউজ৭১.কম’র অফিস উদ্বোধন

---

ষ্টাফ রিপোর্টার :: সত্য ও বস্তুনির্ভর সংবাদ প্রচারের প্রত্যয়ে সদ্য প্রকাশিত পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল সিএইচটিনিউজ৭১.কম’র অফিস আজ রাঙামাটি শহরের কাটা পাহাড় লেইন এ শুভ উদ্বোধন করা হয়েছে ৷ ক্ষুদ্র পরিসরে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার ৪ অক্টোবর সন্ধ্যার দিকে অনেকটা অনানুষ্ঠানিক ভাবে ৷
অনানুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অনুপ্রেরণা যোগাতে এসেছিলেন শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গরা ৷
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) এর সহসভাপতি,বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও সিএইচটিমিডিয়া টুয়েন্টিফোর ডটকম’র প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক ও ঠিকাদার মোঃ কামাল উদ্দিন, শিক্ষক তপন কান্তি বড়ুয়া, দৈনিক রাঙামাটি’র ব্যবস্থাপনা পরিচালক বেগম সুফিয়া কামাল জিমি, জনপ্রতিনিধি রাঙামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রবিউল আলম রবি, রাঙামাটি জেলা শাখার প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান প্রমুখ ৷ উপস্থিত সকলে সিএইচটিনিউজ৭১.কম’কে শুভ কামনা জানান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ৷
এসময় সিএইচটিনিউজ৭১.কম’র নির্বাহী সম্পাদক মোঃ মহিউদ্দিন মহিম এর নান্দনিক সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান কালে রাঙামাটি অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন বলেন, বর্তমানে অনলাইনভিত্তিক সংবাদপত্রের গুরুত্ব ব্যাপক ৷ অনলাইনের মাধ্যমে যেকোনো একটি সমাজের পরিবেশ পরিস্থিতি ও ঘটনাবলী মুহুর্তের মধ্যে দেশের সর্বস্তরের জনগণের নিকট তথা বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে দেয়া যায় ৷ ফলে মানুষ ঘরে বসে ক্লিকের মাধ্যমেই তথ্য সংগ্রহ করতে পারছে এবং দেশ-বিদেশের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে অবগত হতে পারছে ৷ সচেতন সমাজ বিনির্মাণে অনলাইন সংবাদপত্রের ভূমিকা অপরিসীম ৷ এ সময় তিনি সিএইচটিনিউজ৭১.কম’র প্যানেল সদস্যদের সুপারামর্শ প্রদান করেন এছাড়া প্রয়োজনীয় সহযোগিতা প্রদান পূর্বক অনুপ্রাণিত করেন ৷
এসময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন রাঙামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রবিউল আলম রবি ৷ তিনি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ; মহত্‍ চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ ৷ এ মহত্‍ কাজে আমার অনুপ্রেরণা সবসময় ছিলো, আছে, থাকবে ৷ এসময় তিনি এ কাজে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন ৷
সর্বশেষ উপস্থিতিতে এ অনুষ্ঠানকে আলোকিত করেন রাঙামাটি সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অনির্বাণ বড়ুয়া ৷ তিনি সিএইচটিনিউজ৭১.কম’র প্যানেল এর এই প্রয়াসকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সংবাদপত্র জাতির দর্পণ ৷ জাতির উন্নয়নে ও সচেতন নাগরিক সৃষ্টিতে সংবাদপত্রের ভূমিকা চিরসমুজ্জ্বল-চিরভাস্বর ৷ সংবাদকর্মীদের ত্যাগ, শ্রম ও আত্মনিবেদনের কথা স্বীকার করে তিনি আরো বলেন, জীবন-সমাজ-দেশ তথা জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে সংবাদকর্মীরা যে ত্যাগী ও বলিষ্ঠ ভূমিকা পালন করছে তা অনস্বীকার্য ৷ আমি সবসময়, সব অবস্থায় এই ত্যাগী ও বলিষ্ঠ কর্মীদের সম্মান করি ৷
অনুষ্ঠানের শুরুতে সিএইচটিনিউজ৭১.কম প্যানেল এর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র স্থায়ী সদস্য ও সিএইচটিনিউজ৭১.কম এর বার্তা সম্পাদক সুমন চৌধুরী, সম্পাদক বিটু বড়ুয়া ও উপদেষ্টা সম্পাদক বিকাশ বড়ুয়া ৷
স্বল্প পরিসরে অনানুষ্ঠানিক আয়োজন শেষে অতিথিরা আয়োজকসহ পরস্পরের সাথে কুশলাধী বিনিময় করেন ও সিএইচটিনিউজ৭১.কম প্যানেল এর পক্ষ থেকে অতিথিদের মাঝে মিষ্টি বিতরন করেন ৷  আপলোড : ৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.১১মিঃ





প্রধান সংবাদ এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ