শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বিদ্যুৎ -জ্বালানি » ৩৪ বছরের পুরাতন যন্ত্রপাতি দিয়ে চলছে রাঙামাটির বিদ্যুত্‍ সরবরাহ (ভিডিও সহ)
প্রথম পাতা » বিদ্যুৎ -জ্বালানি » ৩৪ বছরের পুরাতন যন্ত্রপাতি দিয়ে চলছে রাঙামাটির বিদ্যুত্‍ সরবরাহ (ভিডিও সহ)
সোমবার ● ৫ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩৪ বছরের পুরাতন যন্ত্রপাতি দিয়ে চলছে রাঙামাটির বিদ্যুত্‍ সরবরাহ (ভিডিও সহ)


সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম :: প্রধান মন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই জেলা ও উপজেলা পর্যায়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুত্‍ সরবরাহ ৷ বর্তমান সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে দেশের বিদ্যুত্‍ খাত ৷
রাঙামাটি পার্বত্য জেলার বিদ্যুত্‍ উন্নয়ন বোর্ড বিতরণ ও বিপনণ বিভাগের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে গ্রাহকদের ভোগান্তি ও বিদ্যুত্‍ উন্নয়ন বোর্ড বিতরণ ও বিপনণ বিভাগের সমস্যা এবং সমাধানের বিষয় নিয়ে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সাথে সরাসরী কথা বলেন রাঙামাটি বিদ্যুত্‍ উন্নয়ন বোর্ড বিতরণ ও বিপনণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রতন কুমার পাল ৷
তিনি জানান বাংলাদেশ বিদ্যুত্‍ উন্নয়ন বোর্ড এর নিজস্ব অর্থায়নে ১৯৮১ সালে রাঙামাটিতে নির্মান করা হয় ৩৩/১১ কেভি বিদ্যুত্‍ বিতরণ উপ কেন্দ্র ৷
রাঙামাটি শহরের বিদ্যুত্‍ বিতরণ উপ কেন্দ্রের আওতাধীন এলাকা গুলি হচ্ছে রাঙামাটি পৌর এলাকা, বাঘাইছড়ি, কাউখালি, কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি, জুড়াছড়ি ও নতুন ভাবে সংযোজন করা হচ্ছে বরকল ৷
জেলার বিদ্যুত্‍ উন্নয়ন বোর্ড বিতরণ ও বিপনণ বিভাগের প্রধান কার্যালয় রাঙামাটি শহরের ভেদ ভেদীতে গিয়ে ৩৩/১১ কেভি বিদ্যুত্‍ বিতরণ উপ কেন্দ্রটি ঘুরে দেখা যায়, ৩৪ বছর আগের পুরাতন যন্ত্রপাতি দিয়ে চলছে পার্বত্য জেলা রাঙামাটির গ্রাহকদের কাছে বিদ্যুত্‍ বিতরণ এর কাজ ৷ নাই কোন আধুনিক যন্ত্রপাতি ৷ জনবল ও আধুনিক যন্ত্রপাতির অভাবে জোরাতালি দিয়ে চলছে জেলার বিদ্যুত্‍ উন্নয়ন বোর্ড বিতরণ ও বিপনণ বিভাগ ৷ বিদ্যুত্‍ গ্রাহকদের ভোগান্তির শেষ নাই ৷

---

পার্বত্য অঞ্চলের মানুষরা সব সময় বৈষম্যে স্বীকার হয়ে আসছে তার প্রমান রাঙামাটির ৩৩/১১ কেভি বিদ্যুত্‍ বিতরণ উপ কেন্দ্রটি ৷ যা স্বচক্ষে না দেখলে বাহির থেকে বুঝার কোন উপায় নাই ৷
রাঙামাটি জেলার বিদ্যুত্‍ উন্নয়ন বোর্ড বিতরণ ও বিপনণ বিভাগের প্রধান কার্যালয়ে রয়েছে জনবলের অভাব এখানে থাকার কথা নির্বাহী প্রকৌশলী ১ জন, উপ বিভাগীয় প্রকৌশলী ১ জন, সহকারী প্রকৌশলী ৩ জন ও উপসহকারী প্রকৌশলী ৪ জন, রয়েছে মাত্র নির্বাহী প্রকৌশলী ১ জন, সহকারী প্রকৌশলী ১ জন ও উপসহকারী প্রকৌশলী ১ জন ৷
রাঙামাটি বিদ্যুত্‍ উন্নয়ন বোর্ড বিতরণ ও বিপনণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রতন কুমার পাল বলেন, পার্বত্য এলাকার যোগাযোগ সমস্যা তো রয়েছে, এত বড় বিস্তৃত এলাকায় মাত্র ৩ জন প্রকৌশলী দিয়ে দৈনন্দিন কাজ পরিচালনা করা দুরুহ ব্যাপার ৷ এছাড়া উদাহারণ যেমন আমার অফিসে হিসাব রক্ষণ কর্মকর্তা প্রয়োজন ১ জন কিন্তু সেখানে দেয়া হয়েছে ২ জন যেখানে লোকবলের প্রয়োজন সেখানে কোন লোকবল নাই বলেন রতন কুমার পাল ৷

---

প্রতি অর্থ বছরে রাঙামাটি জেলার বিদ্যুত্‍ উন্নয়ন বোর্ড বিতরণ, বিপনণ বিভাগের প্রধান কার্যালয় ও তত্বাবধায়ক এর কার্যালয়সহ সংস্কার ও রক্ষণাবেক্ষণ বাবদ ২০ লক্ষ এবং এনটিএম বাবদ ১০ লক্ষ মোট ৩০ লক্ষ টাকা যা কার্যাদি সম্পাদনে অপ্রতুল ৷
এসময় রাঙামাটি বিদ্যুত্‍ উন্নয়ন বোর্ড বিতরণ ও বিপনণ বিভাগের সহকারী প্রকৌশলী চিং লা প্রু উপস্থিত ছিলেন ৷ তিনি জানান এখন থেকে বিদ্যুত্‍ গ্রাহকরা ০৩৫১-৬৩০৫৫ ছাড়াও মুঠোফোন নাম্বার ০১৫৩১২১১৭৮৮ এই নাম্বারে তাদের অভিযোগ জানাতে পারবেন ৷
বিস্তারিত জানতে উপরের ভিডিওটি ক্লিক করুন ৷
আপলোড : ৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ২.২মিঃ





বিদ্যুৎ -জ্বালানি এর আরও খবর

বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ
ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের পর বিদ্যুৎ উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের পর বিদ্যুৎ উৎপাদনে ফিরল
দূর্গাপুজা ও কঠিন চীবর দানোৎসবে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি করেছেন রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য দূর্গাপুজা ও কঠিন চীবর দানোৎসবে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি করেছেন রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য
রাঙামাটিতে  নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বড়পুকুরিয়া কয়লা খনির এমডি সাইফুল বদলি : নতুন এমডি আবু তালেব বড়পুকুরিয়া কয়লা খনির এমডি সাইফুল বদলি : নতুন এমডি আবু তালেব
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট উৎপাদনে ফিরল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)