শিরোনাম:
●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
রাঙামাটি, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » জুলাই হত্যাকাণ্ডে খুনিদের বিচারের দাবিতে ঈশ্বরগঞ্জে গণস্বাক্ষর
প্রথম পাতা » ময়মনসিংহ » জুলাই হত্যাকাণ্ডে খুনিদের বিচারের দাবিতে ঈশ্বরগঞ্জে গণস্বাক্ষর
শুক্রবার ● ১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুলাই হত্যাকাণ্ডে খুনিদের বিচারের দাবিতে ঈশ্বরগঞ্জে গণস্বাক্ষর

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের নিচতলায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ এ গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন।
গণস্বাক্ষর উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার জন্য প্রথমে এগিয়ে এসেছে আমাদের ছাত্রসমাজ। এরপর দেশের সর্বস্তরের মানুষ নিজেদের অবস্থান থেকে ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রেখেছে। কিন্তু আজও কিছু চিহ্নিত অপশক্তি নানা ষড়যন্ত্র ও বৈষম্যের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। এই অপশক্তি ও হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, তাদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবিতেই এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে সাহস না পায়। খুনিদের বিচারের দাবিতেই আমাদের এই আয়োজন।
উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ২০২৪ সালের জুলাইয়ের সেই নির্মম হত্যাযজ্ঞের চিত্র আজও চোখের সামনে ভেসে ওঠে। অনেক ছাত্র ও সাধারণ মানুষ এখনও আহত অবস্থায় চিকিৎসাধীন। তাদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি, ফিরে পেয়েছি স্বাধীনতার প্রকৃত স্বাদ। অথচ এখনো সেই খুনিদের বিচার হয়নি। তিনি আরও বলেন, দেশমাতৃকার প্রয়োজনে জুলাই অভ্যুত্থানে ঈশ্বরগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। এই আয়োজন শুধু স্মৃতিচারণ নয়, খুনিদের বিচারের দাবিকে শক্তিশালী করার একটি প্রতীকী প্রতিবাদ। এর মাধ্যমে বিচার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে আমি মনে করি।
উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি বলেন, জুলাই হত্যাকাণ্ডে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ইতোমধ্যে নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে। আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। পাশাপাশি সকলের সম্মিলিত প্রয়াসে একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে একসঙ্গে কাজ করে যেতে চাই। বাংলাদেশে সংঘটিত হত্যাযজ্ঞ গুলোর মধ্যে ‘জুলাই হত্যাযজ্ঞ’অন্যতম নৃশংস। বিচারের দীর্ঘসূত্রিতা জনগণের মনে হতাশা সৃষ্টি করছে। ঈশ্বরগঞ্জে এ গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে ন্যায়বিচারের দাবিকে আরও জোরদার করলো।
উল্লেখ্য, জুলাই-আগস্ট অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে উপজেলা প্রশাসন মাসব্যাপী নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা, হামদ ও নাত প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বিশেষ প্রার্থনা ও শোক র্যা লি। গণস্বাক্ষর কর্মসূচি তারই অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে গুরুত্বের সাথে পালিত হয়। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগের মধ্য দিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও সর্বস্তরের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার কণ্ঠে উচ্চারণ করবে ‘খুনিদের বিচার চাই’।

জুলাই পুর্নজাগরণ ঈশ্বরগঞ্জে নাচ গান চিত্রাংকনে শিক্ষার্থীরা ছিল উচ্ছ্বাসিত
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শহীদ স্মরণে কবিতা আবৃত্তি রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে জুলাই পুর্নজাগরণ ২০২৫ পালিত হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে জুলাই পুর্নজাগরণ পালনের বিষয়টি পরিদর্শন পূর্বক নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ।
তিনি জানান, তিনটি ক্লাস্টারের ১৪০টি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাগণ অনুষ্ঠান বাস্তবায়নে শিক্ষকদের সর্বাত্মাক সহযোগিতা প্রদান করেন। দিবসটি পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায় সুটিয়া ও মাকরঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাচ গান কবিতা আবৃত্তি চিত্রাংকন প্রতিযোগিতা চলছে। এসময় স্বত্বঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘণ পরিবেশে শিক্ষার্থীরা ছিল উচ্ছ্বাসিত।
মাকরঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্দনা রানী পালের সভাপতিত্বে জুলাই পুর্নজাগরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার। অভিভাবক নার্গিস আক্তার, শামীমা বেগম, হোসনে আরা বেগম প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানমালা পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক আফিয়া ওয়াসিমা ও রুমা আক্তার। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন শিক্ষকমন্ডলী ও অতিথিবৃন্দ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, আমাদের লক্ষ্য ছিল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও সৃজনশীলতার বীজ বপন করা। ঈশ্বরগঞ্জের তিনটি ক্লাস্টারের সব প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের সহকারী শিক্ষা কর্মকর্তারা শিক্ষকদের সার্বিক সহযোগিতা দিয়ে এই উৎসবকে সফল করেছেন। শিশুদের চোখে-মুখে যে আনন্দ দেখেছি, তা সত্যিই আমাদের উৎসাহিত করেছে।
মাকরঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্ধনা রানী পাল বলেন, শিশুদের অংশগ্রহণে আমরা খুবই আনন্দিত। তারা যেভাবে নাচ, গান ও চিত্রাংকনে নিজেদের প্রতিভা প্রকাশ করেছে, তা প্রশংসার যোগ্য। এমন একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা গর্বিত।





ময়মনসিংহ এর আরও খবর

শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন
ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)