শিরোনাম:
●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে দিপু হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে দিপু হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে দিপু হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

---উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে গণপিটুনিতে হত্যা এবং মরদেহ গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোর নৃশংস ঘটনায় জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে সংগঠনটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত পাইওনিয়ার নীটওয়্যার বিডি লিমিটেডে কর্মরত শ্রমিক দিপু চন্দ্র দাসকে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে হত্যা করেছে। হীন উদ্দেশ্যে কারখানার ভেতরে দিপুর বিরুদ্ধে গুজব ছড়ানো হয়, যা একপর্যায়ে বাইরে ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। উত্তেজিত জনতার চাপের মুখে কারখানা কর্তৃপক্ষ দিপু চন্দ্র দাসকে নিরাপত্তা না দিয়ে জনতার হাতে তুলে দেয়।
বক্তারা অভিযোগ করেন, এরপর দিপুকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এবং হত্যার পর তাঁর নিথর মরদেহ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যা মানবসভ্যতার জন্য চরম লজ্জাজনক ও নৃশংস উদাহরণ।
সমাবেশে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী দিপু চন্দ্র দাসের বিরুদ্ধে ছড়ানো গুজবের পক্ষে কোনো ধরনের দালিলিক প্রমাণ বা যৌক্তিক ভিত্তি পাওয়া যায়নি। পুরো ঘটনাটি ছিল সম্পূর্ণ সাজানো ও মিথ্যা। কারখানার সংশ্লিষ্ট কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে বাইরে থেকে লোকজন জড়ো করে একটি ভয়াবহ অপরাধ সংঘটনে উসকানি দিয়েছে।
বক্তারা আরও বলেন, এ ঘটনায় পাইওনিয়ার নীটওয়্যার বিডি লিমিটেডের স্থানীয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না। একটি প্রতিষ্ঠানের মৌলিক দায়িত্ব হলো তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা। কেউ অপরাধ করলে তাকে আইনানুগ প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার বিধান রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ সেই দায়িত্ব পালন না করে একজন শ্রমিককে নিশ্চিত মৃত্যুঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। এই অবহেলার দায় কারখানা কর্তৃপক্ষকেও নিতে হবে এবং তাদেরও আইনের আওতায় আনতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, একটি সভ্য দেশ ও সমাজে এ ধরনের বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকাণ্ড ও মরদেহ পোড়ানোর মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করা জরুরি।
সমাবেশে আরও উল্লেখ করা হয়, ময়মনসিংহের আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্যামেরার দৃশ্যসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে বাকি অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ আশিকের সঞ্চালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, প্রকৌশলী এম এ জিন্নাহ, অঞ্জন সরকার, আবু বকর সিদ্দিক রুমেল, নুর আলী চিশতি, তানজিল হোসেন মুণিম, সৈয়দ আরমান হোসেন ইমন, সজিব আকন্দ, আবু সাইফ মুহম্মদ সাইফুল্লাহ, সাদ্দাম হোসেন, রফিকুল ইসলাম রফিক ও আকাশ সরকার প্রমুখ।
গৌরীপুরে চেক উদ্ধার মামলার পরই পাল্টা ডিজঅনার মামলা দায়ের
ময়মনসিংহ :: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প জোরপূর্বক আদায়ের অভিযোগে দায়ের করা চেক উদ্ধার মামলার মাত্র ১২ দিনের মাথায় বাদির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা দায়েরের ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক শামীম হোসেন অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে তাকে হয়রানি ও ব্যবসা দখলের উদ্দেশ্যেই এই পাল্টা মামলা করা হয়েছে।
ভুক্তভোগী শামীম হোসেন দৈনিক মানবজমিন পত্রিকার গৌরীপুর উপজেলা প্রতিনিধি এবং সুষম পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘সাফিনা সাইলেজ’-এর স্বত্বাধিকারী। তিনি জানান, গত ৩ ফেব্রুয়ারি রাতে ডা. আমান উল্লাহ তাকে গৌরীপুরের ‘রন্ধন কাব্য’ রেস্টুরেন্টে ডেকে নেন। সেখানে তাকে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে ৩০০ টাকার একটি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং গৌরীপুর রূপালী ব্যাংক লিমিটেড উপশাখার হিসাব নম্বর ০৮৪৪০২০০০২০৮১-এর একটি চেকে স্বাক্ষর আদায় করা হয়। একই সঙ্গে তার নামে ক্রয়কৃত হোন্ডা হর্নেট ভার্সন ২.০ মোটরসাইকেল জোরপূর্বক নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনার পর ৫ ফেব্রুয়ারি শামীম হোসেন গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও স্থানীয় প্রভাবশালীদের চাপে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। পরবর্তীতে ১৩ ফেব্রুয়ারি তিনি ময়মনসিংহ বিজ্ঞ আদালতের গৌরীপুর নির্বাহী আদালতে ফৌজদারি কার্যবিধির ৯৮ ধারায় ফাঁকা চেক ও স্ট্যাম্প উদ্ধারের মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১৪৩/২৫।
চেক উদ্ধার মামলার ১২ দিন পর, অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি ডা. আমান উল্লাহ বাদির বাড়িতে গিয়ে ‘সাফিনা সাইলেজ’ নামীয় একটি চেক প্রদান করেন বলে ডিজঅনার মামলার এজাহারে উল্লেখ করা হয়। ওই চেকটি ২৫ ফেব্রুয়ারি ব্যাংকে উপস্থাপন করলে ডিজঅনার হয় এবং ২৭ ফেব্রুয়ারি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। পরে ২২ এপ্রিল ময়মনসিংহ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪, গৌরীপুরে সি আর নং ২৯০/২৫ মামলা দায়ের করা হয়।
শামীম হোসেন আরও অভিযোগ করেন, তাকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রমাণ করতে গত ১০ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং স্থানীয় অনলাইন পোর্টালে বিবাদীপক্ষের বক্তব্য প্রচার করা হয়। তবে তিনি দাবি করেন, ২০২২ সাল থেকে জুন ২০২৫ পর্যন্ত তিনি ‘সাফিনা সাইলেজ’-এর বৈধ প্রোপাইটর। তার নামে বৈধ ট্রেড লাইসেন্স, বিদ্যুৎ সংযোগ, ২০২৪–২৫ অর্থবছরের আয়কর রিটার্ন, ট্রেডমার্ক, লিজ চুক্তি রয়েছে। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক, গৌরীপুর শাখা থেকে প্রতিষ্ঠানটির নামে পাঁচ লাখ টাকার একটি ঋণ চলমান রয়েছে।
তিনি বলেন, ব্যবসায় শেয়ার দেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় ডা. আমান উল্লাহ তার বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক কর্মকাণ্ড চালান এবং শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি দখল করে নেন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক হুমায়ন কবির সুমন জানান, ৩ ফেব্রুয়ারি রাতে ‘রন্ধন কাব্য’ রেস্টুরেন্টে শামীম হোসেনের কাছ থেকে চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং মোটরসাইকেল নেওয়ার সময় ভিডিও ধারণের অনুরোধ করলে তিনি ভিডিও ধারণ করেন। তবে এর আগে বা পরে কী ঘটেছে, সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
অভিযোগের বিষয়ে ডা. আমান উল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। আইনজীবীর সঙ্গে পরামর্শ ছাড়া তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা
ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই
ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ
অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ
ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)