শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ৩৫ তম রক্তদান করে প্রশংসিত মিরসরাইয়ের আনিসুল হক
প্রথম পাতা » চট্টগ্রাম » ৩৫ তম রক্তদান করে প্রশংসিত মিরসরাইয়ের আনিসুল হক
শুক্রবার ● ১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩৫ তম রক্তদান করে প্রশংসিত মিরসরাইয়ের আনিসুল হক

--- আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: সকলের তরে সকলেই আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। রক্ত দিন, জীবন বাঁচান, কে হিন্দু কে মুসলিম সেটা বড় কথা নয়। মানবতার কল্যাণে এগিয়ে আসুন-বিপদে বন্ধুর পরিচয় তা নয় বরং শত্রু’র বিপদেও রক্ত দিতে প্রস্তুত থাকা মানবতার আরেক পরিচয়। রক্ত দানে নাহি ভয়, নতুন সম্পর্ক সৃষ্টি হয় এইসব মূলমন্ত্রে দীক্ষিত হয়ে মানবিক কাজের অনন্য দৃষ্টান্ত ও উদাহরণ স্থাপন করেছেন সমাজকর্মী ও মানবতার ফেরিওয়ালা মিরসরাইয়ের রক্তযোদ্ধা আনিসুল হক শিমুল। বৃহস্পতিবার দুপুরে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে লিভার ক্যান্সারে আ’ক্রা’ন্ত রক্তশূন্যতা রোগীকে (৩৫ তম) এ” পজিটিভ রক্তদান করেন।

রক্তযোদ্ধা আনিসুল হক শিমুল করেরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের কাদির মুহাদার বাড়ির একরামুল হকের তৃতীয় পুত্র।

এছাড়াও ফেনীর ছাগলনাইয়া উপজেলার ব্লাড ফাইটার্স কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি, মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত প্রতিভার সদস্য, পশ্চিম জোয়ার ক্রিড়া সংস্থার সদস্য, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের সমাজসেবা সম্পাদক, ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র উপদেষ্টা এবং জোরারগঞ্জ বাজারে অবস্থিত মীম ফ্যাশনের স্বত্বাধিকারী।

এবিষয়ে জানতে চাইলে আনিসুল হক শিমুল বলেন, মানবতার টানে একজন রক্তযোদ্ধার রিকুয়েষ্টে বৃহস্পতিবার দুপুরে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে লিভার ক্যান্সারে আক্রান্ত রক্তশূন্যতা রোগীকে এ” পজিটিভ রক্তদান করি। এটা ছিলো আমার ৩৫ তম রক্তদান। ২০০৮ সাল থেকে নিয়মিতভাবে রক্ত দিয়ে আসছি। এটা আল্লাহর সন্তুষ্টি ও মনের তৃপ্তি। এ মানবিক কাজের পাশাপাশি সামাজিক কাজের এই ধারা অব্যাহত রাখতে আমি সকলের দোয়া কামনা করছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)