বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের দুই ঘরে দরজা বন্ধ রেখে আগুনে দেওয়া অভিযোগ উঠেছে। সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের হিন্দু বাড়িতে। এর আগেও হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের বাড়িতে ২টি আগুন দেওয়া ঘটনা ঘটে। সোমবার রাতের ঘটনায় ওই ক্ষতিগ্রস্ত পরিবারের এক গৃহবধূ কেরোসিনের গন্ধ পেলে, পরে দেখতে পান তাদের দুই ঘরের ছড়িয়ে পড়ছে আগুন, তার চিৎকার চেঁচামেচি শুরু করলে সবাই ঘর থেকে হুড়োহুড়ি করে তারা ঘর থেকে বাহির হওয়া চেষ্টা করলেও, দুই পরিবারের দরজায়
বাহির থেকে হুক দিয়ে বন্ধ পান। এসময় তারা দা দিয়ে দরজা ভেঙ্গে ঘর থেকে বাহির হলে, এ ঘটনার দুই পরিবারের ৯জনের প্রাণেরক্ষা পান। আগুনে তাদের বসতঘর সম্পন্ন পুড়ে ছাই হয়। তাদের এই শীতে খোলা আকাশের নিচে জীবন কাটাতে হবে বলে জানান। এছাড়াও এ ঘটনার পর থেকে তাদের ভয়ে দিন কাটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার প্রবাসী সুখ শীল ও দিনমজুর অনিল শীলের পরিবার। রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গেলেও ততক্ষণে
আগুনে তাদের বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর দাবী এ ঘটনায় তাদের ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম রাহাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাউজান শাহাদাত মির্জা। এসময় তারা পরিবার গুলোকে সরকারী সহায়তার আশ্বাস দেন এবং ঘটনার তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ২৫ কেজি চাল, নগদ ৫ হাজার টাকা ও কম্বল বিতরণ করেন। রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যে জায়গায় আগুন দেয়া হচ্ছে এলাকা গুলো নির্জন। আমরা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চালাচ্ছি।





বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত