শিরোনাম:
●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের দুই ঘরে দরজা বন্ধ রেখে আগুনে দেওয়া অভিযোগ উঠেছে। সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের হিন্দু বাড়িতে। এর আগেও হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের বাড়িতে ২টি আগুন দেওয়া ঘটনা ঘটে। সোমবার রাতের ঘটনায় ওই ক্ষতিগ্রস্ত পরিবারের এক গৃহবধূ কেরোসিনের গন্ধ পেলে, পরে দেখতে পান তাদের দুই ঘরের ছড়িয়ে পড়ছে আগুন, তার চিৎকার চেঁচামেচি শুরু করলে সবাই ঘর থেকে হুড়োহুড়ি করে তারা ঘর থেকে বাহির হওয়া চেষ্টা করলেও, দুই পরিবারের দরজায়
বাহির থেকে হুক দিয়ে বন্ধ পান। এসময় তারা দা দিয়ে দরজা ভেঙ্গে ঘর থেকে বাহির হলে, এ ঘটনার দুই পরিবারের ৯জনের প্রাণেরক্ষা পান। আগুনে তাদের বসতঘর সম্পন্ন পুড়ে ছাই হয়। তাদের এই শীতে খোলা আকাশের নিচে জীবন কাটাতে হবে বলে জানান। এছাড়াও এ ঘটনার পর থেকে তাদের ভয়ে দিন কাটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার প্রবাসী সুখ শীল ও দিনমজুর অনিল শীলের পরিবার। রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গেলেও ততক্ষণে
আগুনে তাদের বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়। ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর দাবী এ ঘটনায় তাদের ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম রাহাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাউজান শাহাদাত মির্জা। এসময় তারা পরিবার গুলোকে সরকারী সহায়তার আশ্বাস দেন এবং ঘটনার তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে ২৫ কেজি চাল, নগদ ৫ হাজার টাকা ও কম্বল বিতরণ করেন। রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যে জায়গায় আগুন দেয়া হচ্ছে এলাকা গুলো নির্জন। আমরা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চালাচ্ছি।





আর্কাইভ