শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি বসতবাড়ি পুড়ে ভস্মিভূত
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি বসতবাড়ি পুড়ে ভস্মিভূত
শনিবার ● ২ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি বসতবাড়ি পুড়ে ভস্মিভূত

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি পরিবারের বাড়ী ঘর ও আসবাবপত্র সহ যাবতীয় মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০ টায় উপজেলার চন্ডিদাসপুর গ্রামে এ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, গৃহকর্তা কোরবান আলী ও তার দুই পুত্র জাহাঙ্গীর আলম ও জামাল উদ্দিনের পৃথক পৃথক ৩ টি ঘরে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০ টার দিকে গৃহকর্তা ঘুম থেকে জেগে ওঠে দেখেন তার নিজ ঘর ও দুই পুত্রের দুটি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় তাড়াহুড়া করে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে ৩ টি ঘরের যাবতীয় মালামালসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বাড়ীর লোকজনের চিৎকারের গ্রামবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টাকালে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে ৩ টি পরিবারে গরু বাদে কোন কিছু রক্ষা করা সম্ভব হয়নি।
ঘোড়াঘাট ফায়ার সাভির্স লিডার মুক্তি মাহামুদ জানান, বাড়ীর রান্না ঘরের চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘোড়াঘাটে দুর্ধর্ষ চুরি আটক ১
ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে একটি পুরাতন ব্যাটারির দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চুরির ঘটনায় বাজারের পাহারাদার শফিকুল ইসলামকে সন্দেহ মূলক আসামী করে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক সংলগ্ন উপজেলার রাণীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মত বুধবার রাত সাড়ে ৮টায় কশিগাড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুল কাদের দোকানে তালা দিয়ে বাড়ি যান। বৃহস্পতিবার সকালে দোকান মালিক আব্দুল কাদের লোক মারফতে জানতে পারে তার দোকানে তালা ভেঙ্গে চুরি করা হয়েছে। তিনি জানান, চোরেরা প্রায় সাড়ে ৯ টন পুরাতন পাউডারের ব্যাটারী, পুরাতন পানির ব্যাটারী দেড় টন, মোটসাইকেলের ব্যাটারী ৩’শ কেজি ও ২০ কেজি ওজনের একটি পিতলের বস্তা চুরি করে নিয়ে গেছে । এতে সিসি ক্যামেরার হার্ডডিস্ক সহ চুরি হয়ে যাওয়া মালামালের আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা।

ঘটনাটি ঘোড়াঘাট থানা পুলিশকে অবগত করলে ঘোড়াঘাট হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম ও ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাণীগঞ্জ হাটের নাইট গার্ড মোঃ শফিকুল ইসলাম নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মোঃ আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ দুর্ধর্ষ চুরির ঘটনায় থানায় অজ্ঞাত নামা ব্যক্তির বিরুদ্ধে একটি চুরির মামলা হয়েছে। শুক্রবার সকালে শফিকুল কে আসামী করে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে  আন্দোলন চলছে বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)