শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
রাঙামাটি, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ এপ্রিল ২০২২
প্রথম পাতা » গাজিপুর » আল নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন
প্রথম পাতা » গাজিপুর » আল নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন
শনিবার ● ২৩ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আল নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন

--- মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার :: গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসুদেবপুর বলখেলা বাজারে আল নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রমজানের ২০তম দিন ২২ এপ্রিল শুক্রবার বিকালে সোনালী ব্যাংকের সাবেক জিএম মোঃ আবদুল বাতেন খানের সভাপতিত্বে মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করেন কাপাসিয়া থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান আরিফ।
আল নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানার জমিদাতা ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ লোকমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জজ কোর্টের সাবেক জিপি ও গাজীপুর আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. মোঃ সোলাইমান। আরো বক্তব্য রাখেন, প্রধান আলাচক হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ বেলায়েত হোসেন, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, বাকোয়াদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হালিম মাষ্টার, বীর মুক্তিয়োদ্ধা মোঃ আবদুল গনি প্রমুখ।
আল নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানার জমিদাতা ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ লোকমান হোসেন মাদ্রাসায় দান করার ফজিলত সমন্ধে বলেন, ভালো কাজে সহযোগিতা করার মধ্য দিয়ে আল্লাহর পক্ষ থেকে নেকি অর্জন করা যায়। সেই কাজ যদি হয় মসজিদ-মাদ্রাসা নির্মাণের জন্য তাহলে তো কথাই নেই। কারণ, মসজিদ মাদ্রাসায় দান করা সদকায়ে জারিয়ার অংশ। কেউ যদি মসজিদ নির্মাণে অর্থ দান করেন তাহলে যতদিন এই মসজিদ চলমান থাকবে, যতদিন এই মসজিদে মানুষ নামাজ পড়বে ততদিন ওই দাতা ব্যক্তির আমলনামায় সওয়াব লেখা হবে। এমনকি তিনি মৃত্যুরে পরও সওয়াব পেতে থাকবেন। এমনিভাবে কেউ যদি মাদ্রাসায় দান করেন, যতদিন ওই মাদ্রাসা চালু থাকবে, মাদ্রাসায় কোরআন হাদিসের পাঠ দান চালু থাকবে, ততদিন ওই দাতা ব্যক্তির আমলনামায়ও নেকি লেখা হতে থাকবে।
রাসুল (সা.) বলেন, ‘মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে তিনটি জিনিস বাকি থাকেÑ ১. সদকায়ে জারিয়া; ২. এমন ইলম ও জ্ঞান; যা দ্বারা মানুষ উপকৃত হয় ৩. নেক সন্তান, যে তার পিতামাতার জন্য দোয়া করবে।’ (মুসলিম : ৪৩৫, ৪৩১০)।
রাসুল (সা.) বলেন, ‘যে মানুষকে ইলম শিক্ষা দিল, এ ইলম অনুযায়ী আমলকারীর সমপরিমাণ নেকি তার আমলনামায়ও যুক্ত হতে থাকবে। অথচ তাদের কারও সওয়াবে কোনো কমতি হবে না।’ (ইবনে মাজা : ২৪০)। হজরত উসমান (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যে নিজে কোরআন শিক্ষা করে ও অন্যকে শিক্ষা দেয়।’ (বুখারি : ৫০২৭)। সুতরাং কেউ যদি দরিদ্র ছাত্রদের জন্য মাদ্রাসা ভবন নির্মাণ, কিতাব-পত্র দান ও এসব আনুষঙ্গিক বিষয়ে অর্থ খরচ করে তাহলে মৃত্যুর পর কবরে শুয়েও এসবের দ্বারা অর্জিত সওয়াব তার আমলনামায় যুক্ত হতে থাকবে।
এমতাবস্থায় আপনাদের দান অনুদানের একটি অংশ অত্র মাদ্রাসা, এতিমখানায় প্রদান করে সদকায়ে জারিয়ার কাজে এগিয়ে আসার জন্য আপনাদের নিকট আকুল আবেদন করছি। যোগাযেগঃ- ০১৭১২ ৩৬৬৪৫৩।
উল্লেখ্য, কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাসুদেবপুর বলখেলা বাজারে ৯ শতক জমিতে মনোরম পরিবেশে আল নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানার যাত্রা শুরু হয়।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব

আর্কাইভ