শিরোনাম:
●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
রাঙামাটি, শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » দেড় যুগ পর নতুন সড়ক পেয়ে খুশি ২০ গ্রামের মানুষ
প্রথম পাতা » খুলনা বিভাগ » দেড় যুগ পর নতুন সড়ক পেয়ে খুশি ২০ গ্রামের মানুষ
রবিবার ● ২৪ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেড় যুগ পর নতুন সড়ক পেয়ে খুশি ২০ গ্রামের মানুষ

--- ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ঘোড়ামারা থেকে দুর্গাপুর সড়কের ভোগান্তী ছিল দীর্ঘ দিনের। ভাঙা সড়ক আর হাটু সমান কাঁদা মাড়িয়ে চলাচল করতে হতো প্রায় ২০ টি গ্রামের হাজার হাজার মানুষকে। দীর্ঘ দেড় যুগ ধরে চলা এই ভোগান্তীর অবসান হয়েছে। সরকারের এলজিইডি বিভাগ ওই এলাকার রাস্তাটি পুনঃসংস্কার করায় স্বস্তি এসেছে সড়কে চলাচলকারীদের মাঝে। জানা গেছে, ঝিনাইদহ এলজিইডি বিভাগের পক্ষ থেকে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ঘোড়ামারা আর এইচডি পাঁচ মাইল থেকে শৈলকুপা উপজেলার পীড়াগাতি পর্যন্ত সড়কের পুনঃসংস্কার কাজের দরপত্র আহ্বান করেন। ৩৬’শ মিটার এই কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইমন এন্টারপ্রাইজ ২০২১ সালের মাঝামাঝিতে কাজ শুরু করে। চলতি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে কাজ শেষ হয়। ভাঙা আর খানাখন্দে ভরা রাস্তায় এখন পাকা সড়ক পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ওই সড়কে চলাচলকারীরা। পার্শবর্তী বাকড়ি গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই সড়কটির জন্য কষ্ট করেছি। বৃষ্টির সময় তো এই রাস্তায় চলাচলই করা যেত না। এলজিইডি বিভাগ কাজটি করে দিয়েছে বলে তাদের ধন্যবাদ জানায়। সড়কের সংস্কার কাজও সুন্দর ভাবে হয়েছে। কাজের মানও ভালো। ইজিবাইক চালক সুলাইমান হোসেন বলেন, ঝিনাইদহ যেতে হলে আগে আমাদের ৮/১০ কিলোমিটার ঘুরে যেতে হতো। এই রাস্তাটি হওয়ার কারনে আমাদের অনেক সময় কম লাগে। আর রাস্তাটির কাজের মান ভালো হওয়ার কারণে আমরা খুশি। দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী খুশি খাতুন বলেন, আগে আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হতো। এই রাস্তা দিয়ে তো ভ্যান, ইজিবাইক কিছু চলত না। অনেক কস্ট করে স্কুলে যেতে হতো। এখন পাকা হওয়ার কারণে সহজেই ইজিবাইকে করে স্কুলে যেতে পারছি। ঝিনাইদহ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন, গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটি সংস্কার করা হয়েছে। শৈলকুপা অংশে কিছুটা বাকি আছে সেটিও করা হবে। কাজ চলাকালীন সময়ে আমাদের কর্মকর্তারা তদারকি করেছে। কাজের মানও ভালো হয়েছে। সড়কটি সংস্কার করার কারণে এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা পুরণ হয়েছে।

পুলিশ পরিচয়ে বিধবা নারী থেকে টাকা হাতিয়ে নিল প্রতারক
ঝিনাইদহ :: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশ পরিচয়ে তানিয়া খাতুন (৩০) নামে এক বিধবা নারীর নিকট থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। প্রতারক নিজেকে কোটচাঁদপুর মডেল থানার এসআই শফিক পরিচয় দিয়ে বিধবা ওই নারীর কাছ থেকে ৫ হাজার টাকা হাতিয়ে নেয় বলে জানা যায়। উপজেলার বলুহর ইউনিয়নের মরুটিয়া গ্রামে এঘটনা ঘটে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করেছেন ভুক্তভোগী ওই নারী ভুক্তভোগী তানিয়া খাতুন জানায়, গত রবিবার (১৭এপ্রিল) থানায় নারী নির্যাতনের অভিযোগ করি। একদিন পর স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন (মেম্বর)আমার বাড়িতে এসে দারোগার কথা বলে মোবাইল নাম্বার দিতে বলে। আমি মেম্বারের কাছে মোবাইল নাম্বার দেওয়ার কিছুক্ষণ পর (০১৩০৭-৭২৫৮১০) নাম্বার থেকে একটি কল আসে। ফোনে কথা বলা লোকটি নিজেকে মডেল থানার দারোগা পরিচয় দেয়। থানায় আমার অভিযোগ সর্ম্পকে জানিয়ে বলে, চিন্তা করেন না পুলিশ বাড়িতে গিয়ে অভিযোগের সঠিক বিচার করবে। এসময় তিনি ১৫ হাজার টাকা দাবি করেন। ওই নারী ৫’শ টাকা দিতে রাজি হলে তিনি অভিযোগের কোন কাজ হবে না বলে জানায়। পরে পুলিশের দারোগা পরিচয় দেওয়া প্রতারক ওই নারীর নিকট থেকে ৫ হাজার টাকা এই নাম্বারে (০১৭৫৯-০২৮৩২১) বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেন। পরে তিনি জানতে পারেন এই নামে কোন পুলিশের দারোগা সংশ্লিষ্ট থানায় নেয়। এতে তিনি হতাশ হয়ে পড়েন। বিধবা নারী বলেন, দরিদ্র পরিবারের মেয়ে আমি। আমার জাহিদ (১২) সামিয়া (৩)বছরের দুটি শিশু সন্তান আছে। স্বামীর মৃত্যুর পর শশুর বাড়িতে ঠাই হয়নি। শশুর বাড়ি গেলে নির্যাতন করে। যার কারণে থানায় অভিযোগ দায়ের করেছিলাম। এরই মধ্যে পুলিশ পরিচয়ে ৫ হাজার টাকা দিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বিধবা তানিয়া। এবিষয়ে মেম্বার ফারুক হোসেন বলেন, শফিক নামে এক জন থানার দারোগা পরিচয় দিয়ে তানিয়ার অভিযোগের বিষয়ে আমার কাছে জানতে চায়। পরে সে তানিয়ার মোবাইল নাম্বার চায়। আমি তার বাড়িতে গিয়ে তার ফোন নাম্বার নিয়ে তাকে দিই। এরপর শুনলাম বিধবা তানিয়ার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছে। এখন আমি কি করবো বুঝতে পারছি না। এবিষয় তানিয়ার অভিযোগের তদন্ত কর্মকর্তা এ এস আই কামাল এর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, ওসি স্যার তদন্তের জন্য আমার উপর দায়িত্ব দিয়েছে। ইতি মধ্যে আমি উভয়ের বাড়িতে গিয়েছি। আগামী কাল দুই পক্ষকে নিয়ে থানায় মিমাংসার কথা আছে। এখন আবার শুনছি থানার দারোগা পরিচয় দিয়ে ওয়াড মেম্বার ফারুকের কাছথেকে ভুক্তভোগীর ফোন নাম্বার নিয়ে প্রতারণা করে টাকা নিয়েছে। ইতিমধ্যে নাম্বার টা ট্রাক করে গাইবান্ধার এক বিকাশ এজেন্টের নম্বর দিয়ে টাকা টা তুলে নিয়েছে প্রতারক চক্র।

সবজি বাগানে গাঁজার চাষ
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিনাকু-ুতে ১১ টি গাঁজার গাছসহ আলমগীর হোসেন (২৫) নামে একজন কারাবরিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পৌরসভার ৮ নং ওয়ার্ড বৈঠাপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। গাঁজা চাষী আলমগীর হোসেন বৈঠাপাড়া গ্রামের ছাব্দার হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আলমগীর হোসেন তার বাড়ির আঙ্গিনায় সবজি গাছের সাথে গাঁজা গাছ রোপণ করে। পরবর্তীতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১টি গাঁজা গাছ সহ তাকে আটক করে। অধিক লাভের আশায় গাঁজার বীজ সংগ্রহ করে গোপনে ও কৌশলে সবজি বাগানে গাঁজা চাষাবাদ করে আসছিল বলে থানায় পুলিশের কাছে স্বীকার করেছে আটক মাদক কারবারি আলমগীর হোসেন। উদ্ধারকৃত ১১টি গাজার গাছের আনুমানিক ওজন সাড়ে চার কেজি বলে থানা পুলিশ জানিয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। শনিবার দুপুরে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ