রবিবার ● ২৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » নোটারী পাবলিক হিসেবে নিয়োগ লাভ করেছেন এডভোকেট মানিক
নোটারী পাবলিক হিসেবে নিয়োগ লাভ করেছেন এডভোকেট মানিক
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে গত ২০ এপ্রিল ২০২২ইং তারিখে ঝালকাঠি জজ কোর্টের আইনজীবী মানিক আচার্য্য’কে সমগ্র বাংলাদেশের অধিক্ষেত্রে কাজ করার জন্য নোটারী পাবলিক হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগের মধ্যে দিয়ে তিনি ঝালকাঠি জেলার নোটারী পাবলিকের মর্যাদা লাভ করলেন। দি নোটারীস অর্ডিন্যান্স, ১৯৬১ এর ৩ ধারার ক্ষমতাবলে রাষ্ট্রপতির আদেশক্রমে ২০ এপ্রিল নোটারী হিসেবে কাজ করার জন্য সার্টিফিকেট ইস্যু হয়েছে।
সমগ্র বাংলাদেশের অধিক্ষেত্রে নোটারী পাবলিক হিসেবে নিয়োগ লাভ করায়, এডভোকেট মানিক আচার্য্যকে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন রাজনৈতিক অংগ ও সংগঠনের পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এডভোকেট মানিক আচার্য্য প্রথমবার নোটারী পাবলিক হিসেবে নিয়োগ লাভ করেছেন। এডভোকেট মানিক আচার্য্য আইনজীবী হিসেবে দীর্ঘদিন থেকে সুনামের সাথে ঝালকাঠি আইনজীবী সমিতিতে কাজ করছেন। তিনি ঝালকাঠি জেলা আইজীবী সমিতির সদস্য,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য। এডভোকেট মানিক আচার্য্য আইনজীবী হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।





গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা
ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন