শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি ::শিশু আইন ২০১৩ বাস্তবায়ন শীর্ষক এক সমন্বয় সভা বুধবার বিকাল ৪টায় ঝালকাঠি জেলা দায়রা জজ আদালতের সস্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আয়োজনে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান। জেলা শিশু আদালতের বিচার, নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ( জেলা ও দায়রা জজ) শরীফ মো. সানাউল হকের সভাপতিত্বে সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তাফিজুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবীর হোসেন ও পুলিশ সুপার মেরিন সুলতানা। শিশু আইনের ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিসেফের বরিশাল বিভাগীয় ফিল্ড কোঅর্ডিনেটর মো. জুলহাস মোল্লা। শিশু আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নুরুল হুদা, কোর্ট পুলিশ পরিদর্শক পুলক চন্দ্র রায়, ঝালকাঠি থানার পরিদর্শক তদন্ত মেহেদী হাসান, কাঠালিয়া থানার শিশু বিষয়ক কর্মকর্তা এস আই লাইজু সুলতানা। সভায় বিচারক, আইনজীবী, সমাজসেবা কর্মকর্তাগণ, থানার অফিসার ইনচার্জ ও কোর্ট পুলিশের পরিদর্শকরা উপস্থিত ছিলেন।





শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন