শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি প্রদান উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি প্রদান উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং
রবিবার ● ২৪ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি প্রদান উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

--- স্টাফ রিপোর্টার :: ২৪ এপ্রিল রবিবার বিকাল ৩টায় রাঙামাটি জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্য়ক্রমের শুভ উদ্ভোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান লিখিত ভাবে জানান, মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রীর এ ঘোষনা বাস্তবায়নে পরিবার প্রতি ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদান পূর্বক ভুমিহীস ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পূনর্বাসনের লক্ষ্যে সারা দেশে ১ম পর্যায়ে ৬৯৯০৪ টি গৃহ নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গত ২৩ জানুয়ারী ২০২১ তারিখ সারাদেশে একযোগে ৬৯৯০৪ জন উপকারখোগী পরিবারের মধ্যে জমি ও ঘর হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গত ২৩ জানুয়ারী ২০২১ তারিখে ২য় পর্যায়ে নির্মিত ৫২৯৪৫ টি গৃহ হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী আগামী ২৬ এপ্রিল ২০২২ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৩য় পর্যায়ে নির্মিত গৃহগুলো হস্তান্তর করবেন। অনুষ্ঠানে মন্ত্রী/ প্রতিমন্ত্রী/উপমন্ত্রী/ সংসদ সদস্য/বিভাগয়ি কমিশনার/ জেলা প্রশাসক/ উপজেলা চেয়ারম্যান/ উপজেলা নির্বাহী অফিসার/স্থানীয় জনপ্রতিনিধি/ রাজনৈতিক নেতৃবৃন্দ/স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তা, উপকারভোগী, সুধীজন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।
সারাদেশের ন্যায় রাঙামাটি পার্বত্য জেলায় ১ম পর্যায়ে ৭৩৬টি ঘর এবং ২য় পর্যায়ে ৫০৩টি গৃহ প্রধানমন্ত্রী উদ্বোধনের মাধ্যমে হস্তান্তর করেছেন।৩য় পর্যায়ে প্রস্তুতকৃত গৃহের সংখ্যা ২০৬টি।
১ম পর্যায়ে প্রত্যক উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানয়ি রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপকারভোগী সাংবাদিকবৃন্দ উপস্থিতিতে রাঙামাটি সদর উপজেলায় ২৭৬টি কাপ্তাই উপজেলায় ৬৮টি, রাজস্থলী উপজেরায় ১৯০টি, বরকল উপজেলায় ১৯টি, বাঘাইছড়ি উপজেলায় ৮০টি, লংগদু উপজেলায় ৪৫টি এবং নানিয়ারচর ইপজেলায় ২৮টিসহ মোট ৭৩৬টি গৃহ নির্মাণ সম্পন্ন করে উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে।
২য় পর্যায়ে নির্মিত ঘর উপকারভোগীদের নিকট প্রত্যক উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানয়ি রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপকারভোগী সাংবাদিকবৃন্দ উপস্থিতিতে রাঙামাটি সদর উপজেলায় ১০০টি কাপ্তাই উপজেলায় ০৫টি, রাজস্থলী উপজেলায় ৪৯টি, বাঘাইছড়ি উপজেলায় ৮০টি, লংগদু উপজেলায় ১০৫টি এবং নানিয়ারচর ইপজেলায় ৩৩টি বিলাইছড়িতে ২৭টি কাউখালীতে ৫৯টিসহ মোট ৫০৩টি গৃহ নির্মাণ সম্পন্ন করে উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ন্যায় রাঙামাটি পার্বত্য জেলায় ৩য় পর্যায়ে নির্মিত ঘর উপকারভোগীদের নিকট প্রত্যক উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানয়ি রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপকারভোগী সাংবাদিকবৃন্দ উপস্থিতিতে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ৯০টি, লংগদু উপজেলায় ১০টি এবং নানিয়ারচর উপজেলায় ১১টি বরকলে ৫৫টি, কাউখালী উপজেলায় ৪০টিসহ মোট ২০৬টি গৃহ নির্মাণ সম্পন্ন করে উপকারভোগীদের নিকট হস্তান্তরের জন্য করা হয়েছে।
রাঙামাটি জেলায় ভুমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা২৯০৭টি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে বরাদ্দকৃত গৃহের সংখ্যা ১৫১৭টি। তারমধ্যে প্রস্তুতকৃত গৃহের সংখ্যা ১৪৪৫টি। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে হস্তান্তরিত গৃহের সংখ্যা ১২৩৯টি, তৃতীয় পর্যায়ে হস্তান্তরযোগ্য গৃহের সংখ্যা ২০৬টি।
১ম পর্যায়ে গৃহ নির্মান ব্যয় প্রতি ঘরে ১ লক্ষ ৭১ হাজার টাকা হারে ৭৩৬ টি ঘরের নির্মাণব্যয় ১২ কোটি ৫৮ লক্ষ ৫৬ হাজার টাকা। ২য় পর্যায়ে গৃহ নির্মান ব্যয় প্রতি ঘরে ১ লক্ষ ৯০ হাজার টাকা হারে ২৪৩ টি ঘরের নির্মাণব্যয় ৪ কোটি ৬১ লক্ষ ৭০ হাজার টাকা। ২য় পর্যায়ে গৃহ নির্মান ব্যয় প্রতি ঘরে ২ লক্ষ টাকা হারে ২৬০ টি ঘরের নির্মাণব্যয় ৫ কোটি ২০ লক্ষ ৫৬ হাজার টাকা।
৩য় পর্যায়ে গৃহ নির্মান ব্যয় প্রতি ঘরে ২ লক্ষ ৪০ হাজার টাকা হারে ২০০ টি ঘরের নির্মাণব্যয় ৪ কোটি ৮০ লক্ষ টাকা।
৩য় পর্যায়ে গৃহ নির্মান ব্যয় প্রতি ঘরে ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা হারে ৭৮ টি ঘরের নির্মাণব্যয় ২ কোটি ২ লক্ষ ৪১ হাজার টাকা।
কাউখালী উপজেলায় ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন সংসদ সদস্য দীপংকর তাণুকদার। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ঈদের পূর্বে আগামী ২৬ এপ্রিল ২০২২ ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আহবান জানান।
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি প্রদান উপলক্ষে রাঙামটি জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং কালিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, অতিরিক্ত জেলা (শিক্ষা ও আইটি) এস. এম ফেরদৌস ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বিজয় কুমার জোয়াদার প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্য়ক্রমের শুভ উদ্ভোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে রাঙামাটি জেলায় কর্মরত অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)