শিরোনাম:
●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
রাঙামাটি, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যু
সোমবার ● ২৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যু

--- মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি :: মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নারী ও ড্রাম ট্রাক চাপায় যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ট্রেনে কাটা পড়ে নিহত পারভিন আক্তার (৫০) মিরসরাই পৌরসভার তারাকাটিয়া গ্রামের মো. মহিউদ্দিনের স্ত্রী।
সোমবার ২৫ এপ্রিল সকাল এগারোটা দিকে মিরসরাই রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে ফাঁড়ির (সীতাকুণ্ড) ইনচার্জ খোরশেদ আলম জানান, মিরসরাই রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপরদিকে ড্রাম ট্রাক চাপায় নিহত যুবক আরাফাত হোসেন (১৭) ফেনী জেলার সোনাগাজী উপজেলার মো. মোশাররফ হোসেনের ছেলে। সোমবার দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১নং ব্রীজের দক্ষিণ পাশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আরাফাত হোসেন মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়লে তার মাথার ওপর দিয়ে ড্রাম ট্রাকটি চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ ও মোটরসাইকেলটি অর্থনৈতিক অঞ্চলের পুলিশ ফাঁড়িতে রয়েছে আইনি প্রক্রিয়া শেষে করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।

মিরসরাইয়ে বিজিবির সোর্সের উপর মাদক ব্যবসায়ীর হামলার ঘটনায় মামলা
মিরসরাই :: মিরসরাইয়ের করেরহাটে বিজিবির সোর্স সন্দেহে দুই ভাইয়ের উপর মাদক ব্যবসায়ীর হামলার ঘটনায় চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩২৩, ৩২৫, ৩৭৯, ৩০৭, ৫০৬, ৩৪ দণ্ডবিধির ধারায় মামলা নং-৬৯/২২ দায়ের করেন হামলার শিকার মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব অলিনগর আমলীঘাট ফরেস্ট অফিস এলাকার মৃত রইছ উদ্দিন চৌধুরীর পুত্র আরিফ হোসেন প্রকাশ বাবু (২৯)। মামলায় একই এলাকা করেরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব অলিনগর আমলীঘাট ফরেস্ট অফিসের মৃত আহছান উল্লাহ’র পুত্র মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল (২৮), ও তার ছোট ভাই মোঃ সজিব (২১) এবং আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে অভিযুক্ত করে উক্ত মামলা দায়ের করা হয়। প্রসঙ্গত, চলতি বছরের ২২ জানুয়ারী দিবাগত রাতে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের সীমান্তবর্তী অলিনগর আমতলী এলাকায় সীমান্ত পিলার-২২০৩ এর ২/আর.বি গজ থেকে বিজিবি অলিনগর ক্যাম্প অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মেখ ডুয়েল ৩৯ বোতল মদ উদ্ধার করে। মদ উদ্ধারের ওই ঘটনার সূত্র ধরে ২৮ জানুয়ারি উপজেলার করেরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব অলিনগর আমলীঘাট ফরেস্ট অফিস এলাকার মৃত রইছ উদ্দিন চৌধুরীর পুত্র দুবাই প্রবাসী সালা উদ্দিন (৩২) ও তার ছোট ভাই আরিফ হোসেন প্রকাশ বাবু (২৯) উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে স্থানীয় মৃত আহসান উল্ল্যাহর পুত্র মাদক ব্যবসার সাথে জড়িত সাইফুল (২৮) কে অভিযুক্ত করে জোরারগঞ্জ থানায় পৃথক ২ টা অভিযোগ দায়ের করেন। হামলার শিকার আরিফ হোসেন প্রকাশ বাবু বলেন, দীর্ঘদিন যাবৎ আমি সীমান্তবর্তী এলাকায় বিজিবির সোর্স হিসেবে কাজ করে আসছি। ২৮ জানুয়ারি সকাল নয়টার দিকে আমার বড় ভাই সালা উদ্দিন করেরহাট বাজারে যাওয়ার সময় বাড়ির অদূরে মাদক ব্যবসার সাথে জড়িত সাইফুল বিনা কারণে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। গালমন্দ করার প্রতিবাদ করলে বিজিবিকে কেন খবর দিয়ে ক্যাম্পে নিয়ে তাকে (সাইফুল)কে হুঁশিয়ার করা হয়েছে এই বলে সাইফুল ও অজ্ঞাতনামা ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাহার উপর হামলা চালায় এবং গলায় থাকা ৩১ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন নিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ওরা তাকে একা পেলে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে চিকিৎসা শেষে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। একই দিন দুপুর ১ টার সময় আমি মোটরসাইকেলযোগে আমলীঘাট ফরেস্ট অফিস যাওয়ার পথে মাদক ব্যবসার সাথে জড়িত সাইফুল পিছন থেকে মাথায় কোপ দিয়ে জখম করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। হামলার পর আমার পকেটে থাকা নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে আমিও জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করি। হামলার ঘটনায় জোরারগঞ্জ থানায় দুইটা অভিযোগ দায়েরের দুই মাসের বেশি সময় অতিক্রম হওয়ার পরও অভিযুক্তদের কাউকে গ্রেফতার বা আইনের আওতায় আনা হয়নি এবং কোন সুরাহা না হওয়ায় চট্টগ্রাম চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। করেরহাট ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ উদ্দিন হামলার ঘটনার বিষয়ে অবগত আছেন বলে জানান। অলিনগর বিজিবি ক্যাম্পের নবাগত ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জুলফিকার আহমেদ বলেন, আরিফ হোসেন বাবু’র উপর হামলার ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। তবে কি কারণে তার উপর এবং তার বড় ভাইয়ের উপর হামলার ঘটনা ঘটেছে সেটা বলা যাচ্ছে না। চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী এডভোকেট অক্ষয় কুমার ভট্টাচার্য জানান, মিরসরাইয়ের বিজিবি সোর্স আরিফ হোসেন নামে একজন ৮ জন সাক্ষীর নাম উল্লেখ করে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার ফর্দ্দ ও মেডিক্যাল সনদ সংযুক্ত করে সাইফুল, সজিব ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করে আরিফ হোসেন আদালতে মামলা দায়ের করেছেন। আদালত মামলা তদন্তের জন্য জোরারগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছে। এবিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জামান জানান, আরিফ হোসেন নামে একজনের আদালতে দায়ের করা মামলার কোর্ট পিটিশন (সিআই তদন্ত) হাতে পেয়েছি, শনিবার (২৩ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এবিষয়ে তদন্ত চলছে।





চট্টগ্রাম এর আরও খবর

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)