শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি বলেন, অযোগ্য মন্ত্রীদের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ধরনের ব্যর্থতা নিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।
শনিবার দিনব্যাপী ঝালকাঠি শিল্পকলা একাডেমির হলরুমে জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন। অন্যথায় এ দেশের আপামর জনসাধারণ জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করবে।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রুকনদের আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। দুনিয়ার জীবন আমাদের আসল ঠিকানা নয়, পরকালই আমাদের আসল ঠিকানা। প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি পরকালের জীবনের জন্য চেষ্টা করেন। তিনি রুকনদের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথি বলেন, সংগঠনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে সকল ষড়যন্ত্র মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তারা দাবি করেন, সরকার কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করবে না বলে ঘোষণা দিলেও ইতোমধ্যে কুরআনবিরোধী ‘হেবা আইন’ পাস করেছে। বক্তারা আইনমন্ত্রীর একটি বক্তব্যের সমালোচনা করে বলেন, “কুরআনকে সংবিধান হিসেবে মানবো না বা মানা ঠিক হবে না”—এমন বক্তব্য কুরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল।
বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে।
জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মু. হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের টিম সদস্য ফখরুদ্দিন খান রাজী, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম এবং ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম। সম্মেলন সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জানব মুহাম্মদ ফরিদুল হক।





ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত