শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
আকতার হোসেন, মিরসরাই :: মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাবিলদারবাসা ব্রীজের দক্ষিণ পাশে রাস্তার উপর অভিযান চালিয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদ এবং ০১টি সিএনজিসহ ০৩ জন’কে গ্রে’ফ’তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাদেরকে গ্রে’ফ’তার করা হয়।
গ্রে’ফ’তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন-ফেনীর ছাগলনাইয়া থানার শুভপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়চাঁদপুর গ্রামের ওজিউল্যা’র পুত্র মো: শফিক (১৮), একই এলাকার মিয়াধন এর পুত্র মো: নাজমুল হোসেন (১৮), মধুয়ার ৮নং ওয়ার্ডের মো: ইলিয়াছ এর পুত্র মো: রাব্বি (১৮)।
এবিষয়ে জোরাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২৭)-৩৬(১) সারণির ২৪(গ)/৩৮/৪১ রুজু করে আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাত্র ১২ মাস ৫ দিনে পবিত্র কোরআন হিফজ্ সম্পন্ন করল হাফেজ তাহমিদুল
মিরসরাই :: মাত্র ১২ মাস ৫ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করল হাফেজ মিরসরাইয়ের তাহমিদুল ইসলাম (৯)
কঠোর অধ্যবসায় ও মেধার স্বাক্ষর রেখে মাত্র ১২ মাস ৫ দিনে পুরো পবিত্র কোরআন মুখস্থ (হিফজ) সম্পন্ন করেছে মিরসরাইয়ের মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটের খুদে শিক্ষার্থী তাহমিদুল ইসলাম।
হাফেজ তাহমিদুল ইসলাম মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন ৮নং দুর্গাপুর ইউনিয়নের উত্তর দুর্গাপুর (কালিতল) গ্রামের উরা মিয়া বাড়ি’র আজিজুল হকের পুত্র।
মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাটের পরিচালক হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম জানান, “মাত্র ৯ বছর ৭ মাস ১৮ দিন বয়সে তাহমিদুল ইসলামের ১২ মাস ৫ দিনে পুরো কুরআন হিফজ সম্পন্ন করার এই সাফল্য আমাদের মাদরাসার জন্য অত্যন্ত গর্বের। এত ছোট বয়সে এই অর্জন শুধুই তার মেধা নয়; বরং এর পেছনে রয়েছে আমাদের সম্মানিত উস্তাদদের অক্লান্ত পরিশ্রম ও নিবিড় পরিচর্যা। একই সাথে তার পিতা-মাতার অপরিসীম ত্যাগ ও খাস দোয়াই এই বরকতময় পথকে সহজ করে দিয়েছে। তাহমিদুলের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ দোয়া করা হয়েছে এবং সকলের কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।





রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত