শনিবার ● ৩০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ইসরাতের উন্নত চিকিৎসার জন্য পাশে দাড়ালেন জেলা ছাত্রলীগ সভাপতি সুজন
ইসরাতের উন্নত চিকিৎসার জন্য পাশে দাড়ালেন জেলা ছাত্রলীগ সভাপতি সুজন
রাঙামাটি :: রাঙামাটিতে বুদ্ধি প্রতিবন্ধি ইসরাত জাহানের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা দিয়ে পাশে দাড়িয়েছেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন।
বৃহম্পতিবার (২৮এপ্রিল) রাতে আব্দুল জব্বার সুজন’র নিজ অফিসে ইসরাত জাহানের পক্ষে তার বাবা মো. আবু তালেব’র হাতে এ নগদ অর্থ তুলে দেন তিনি।
জানা যায়, রাঙামাটি শহরের বনরুপা, কাটা পাহাড় এলাকার বাসিন্দা মো. আবু তালেব এর মেয়ে ইসরাত জাহান। দীর্ঘদিন ধরে তিনি টায়ফয়েড ও শারীরিক অসুস্থতার কারণে অতিমাত্রায় ওষুধ সেবন করার ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তাই ইসরাতের উন্নত চিকিৎসার জন্য তার পাশে দাড়িয়েছেন জেলা ছাত্রলীগ সভাপতি।
এবিষয়ে সুজন জানান, আমরা জেলা ছাত্রলীগ পরিবার ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবসময় সাধারণ ছাত্রছাত্রী ও অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। ইসরাত দীর্ঘদিন ধরে টায়ফয়েড ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। যার কারণে তাকে বিভিন্ন ওষুধ সেবন করতে হয়েছে। অতিরিক্ত ওষুধ সেবন করার ফলে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তার উন্নত চিকিৎসার জন্য আমরা আমাদের সাধ্যমত তার পাশে দাড়িয়েছি। আমাদের এ সহযোগিতার হাত সবসময় অব্যাহত থাকবে।





পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ