শিরোনাম:
●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ মে ২০২২
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
মঙ্গলবার ● ১০ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্কেলপুরে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

--- নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে সম্প্রতি কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসচ্ছল পারিবার ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও চেক এবং ৪ জন কৃষকের নিকট ভর্তূকী মূল্যে কৃষি যন্ত্রাংশ পাওয়ার থ্রেসার মেশিন (ধান মাড়াই মেশিন) বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের এম পি আবু সাইদ আল মাহমুদ স্বপন।
মঙ্গলবার দুপুর ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রতি কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০ টি অসচ্ছল পারিবার ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। পরবর্তীতে আক্কেলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তূকী মূল্যে ৪টি পাওয়ার থ্রেসার মেশিন (ধান মাড়াই মেশিন) কৃষকের নিকট হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্তা এমরান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তা আব্দুর রহিম, উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের এমপি আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেন,‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)