বুধবার ● ২২ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে চিকিৎসক নিখোঁজ
বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে চিকিৎসক নিখোঁজ
রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যার পানিতে বিলে মাছ ধরতে গিয়ে ডা. মো. ইয়াকুব (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। রাউজান পৌর ৬নং ওয়ার্ড ছিটিয়াপাড়ার নিজ বাড়ির পিছনে বিলে তিনি জাল নিয়ে মাছ ধরতে গিয়েছিল গত সোমবার বিকাল ৪টার দিকে। সেই থেকে ২১ জুন বিকাল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়। জানা যায় এই ঘটনায় পাড়া লোকজন সোমবার সন্ধ্যা থেকে রাতভর বিলে ও পাশের বেরুলিয়া খালে সন্ধান চালায়। খাল বিল এখানে পানিতে টাইটুম্বুর অবস্থায় আছে। গতকাল মঙ্গলবার সকালে রাউজান পৌর মেয়র জমির উদ্দিন ফায়ার সার্ভিসের লোকজন ও পুলিশ নিয়ে ওই ব্যক্তির সন্ধানে নৌকা নিয়ে সম্ভাব্য বিলে খালে তল্লাশী চালায়। দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির স্বজনদের সাথে কথা বলেন। রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসে ডুবরি দল এসে খালের বিভিন্নস্থানে সন্ধান করে উদ্ধারে ব্যর্থ হয়। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন এ প্রসঙ্গে বলেন নিখোঁজ ব্যক্তির সন্ধানে স্থানীয়দের সাথে পুলিশ কাজ করছে। জানা যায় ডা. ইয়াকুব স্বাস্থ্য বিভাগ থেকে অবসরে নিয়েছিলেন। তিনি ছিটিয়াপাড়া মৃত আবদুল গণির পুত্র বলে জানা গেছে।





পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু