শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে তরুণ সমাজকে উদ্ধুদ্ধকরণ বিষয়ক সম্মেলন
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে তরুণ সমাজকে উদ্ধুদ্ধকরণ বিষয়ক সম্মেলন
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে তরুণ সমাজকে উদ্ধুদ্ধকরণ বিষয়ক সম্মেলন

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই প্রতিনিধি :: ‘মানবিক নৈতিকতা ছাড়া শিক্ষা কুশিক্ষার নামান্তর, যা মানুষকে পশুর চেয়েও নিম্মস্তরে নামিয়ে ফেলে। যে শিক্ষা মানুষের জীবনবোধের সঙ্গে নৈতিকতার সমন্বয় সাধন করে তাই নৈতিক শিক্ষা। মানুষের বড় সম্পদ হলো মূল্যবোধ। বঙ্গবন্ধু আজীবন নৈতিকতার সমন্বয়ে মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর মতো সবাইকে নৈতিকতা, পরার্থপরতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।’ মঙ্গলবার (২ আগষ্ট) সকালে মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মূল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা, দেশপ্রেমে তরুন সমাজকে উদ্ধুদ্ধকরণ বিষয়ক সম্মেলনে সভাপতির বক্তব্যে পিকেএসএফ ও কিউকে আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘এই সমাজে টাকা থাকলে তাকে বড় লোক বলা হয়। কিন্তু বড় লোকের অর্থ আমি বুঝি না। ভালো মানুষগুলো মূল্যায়ন হচ্ছে না।’ কিউকে আহমেদ ফাউন্ডেশনের বাস্তবায়নে, বাংলাদেশ ব্যাংকের দূর্যোগ ব্যবস্থাপনা সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা’র সহযোগিতায় অনুষ্ঠানে অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফের অতিরিক্ত পরিচালক মো. জসীম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক রাগীব ইবনূল আসিফ প্রমুখ।
এসময় প্রধান অতিথি চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধু না হলে আমরা পেতাম না লাল সবুজ পতাকা, স্বাধীন ভূখন্ড। তাঁর মতো মূল্যবোধ, দেশপ্রেম ও নৈতিকতা গুণাবলী সম্পন্ন মানুষ বিশ্বে প্রয়োজন। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের যেকোন বিষয়ে দক্ষ করে। তবে অশিক্ষিত লোক চুরি করে না। মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত শিক্ষিত ব্যক্তিরা। তাই সবার আগে তাদের মানুষ হতে হবে।
অনুষ্ঠানে কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ৫৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের যুবক নিহত

মিরসরাই :: সংযুক্ত আরব আমিরাতের আজমানে সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের এক যুবক নিহত হয়েছে। তার নাম কামাল উদ্দিন (৩৮)। তিনি উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাড়িয়াখালী গ্রামের সাতভাইর বাড়ীর নিজাম উদ্দিনের পুত্র। তিনি ২ কন্যা সন্তানের জনক। মঙ্গলবার (২ আগস্ট) রাতে আজমান শহরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রæতগামি গাড়ি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আজমান মদিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। কামাল জীবিকা নির্বাহের জন্য দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে প্রবাসে রয়েছেন। সেখানে একটি লন্ড্রি দোকানে চাকুরি করতেন। তার লাশ দেশের আনার বিষয়ে এখনো সময় নির্ধারণ হয়নি।
মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ সমিতির নেতৃবৃন্দ কামাল উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তারা লাশ দেশে আনার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করবেন বলেও জানান।





আর্কাইভ