শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নেতৃত্বে রাউজানের ২৯ জন
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নেতৃত্বে রাউজানের ২৯ জন
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নেতৃত্বে রাউজানের ২৯ জন

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলার সদ্য ঘোষিত কমিটিতে বিভিন্ন পদে স্থান পেয়েছে রাউজান উপজেলার ২৯ জন। দলিয় নেতাকর্মীরা মনে করছেন জেলা কমিটিতে অর্ন্তভুক্ত সকল নেতাকর্মী ত্যাগী ও সাংগঠনিক কর্মকাণ্ডে পরীক্ষিত।
এ উপজেলায় যারা নতুন কমিটিতে এসেছেন তাদের মধ্যে রয়েছে সহ-সভাপতি পদে নয়জন। তারা হচ্ছেন অনুপ চক্রবর্তী, মো. আসিফ, মো. সালাউদ্দিন, ফয়সাল মাহমুদ, এস.এম জাবেদ, অসিক দত্ত, মো. মোরশেদুল আলম, লিপটন দেবনাথ, মো. এনাম হোসেন চৌধুরী।
যুগ্ম সম্পাদক পদে সাফায়েত মামুন খাঁন, সহ-সম্পাদক পদে চারজন বেলাল হোসেন সিফাত, মামুন ওয়াহিদ তাজিন মাবুদ ইমন, মো. আরাফাত, মুমিনুল হক সাব্বির।
সাংগঠনিক সম্পাদক পদে দুইজন মঈন উদ্দিন চৌধুরী ও নাঈম উদ্দিন চৌধুরী।
উপ-অর্থ সম্পাদক রুবেল বৈদ্য, উপ-মানব সম্পাদক শরীফুল হক মুন্না, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন বাবলু, উপ-সমাজ সেবা সম্পাদক ইমরান হোসেন জীবন, তথ্য ও প্রকাশনা সম্পাদক অনিক ভট্টচার্য্য, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অভি রায়, মোহাম্মদ রবিউল, সাফায়েত হোসেন তৌহিদ, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক মুনতাসির উদ্দিন চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইরফানুল আলম চৌধুরী।
এছাড়া নির্বাহী সদস্য পদে স্থান পেয়েছেন তসলিম উদ্দিন রিংকু, হাবিদুল ইসলাম শিমুল, হাবিবুর রহমান শিমুল, জয় চৌধুরী, অভি সেন।
উত্তর জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দের ব্যপারে রাউজান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, যারা স্থান পেয়েছে তারা সকলেই মেধাবী ও ত্যাগী কর্মী। তাদের মতো রাউজানে আরো অনেক যোগ্য নেতৃত্ব এই উপজেলায় আছে। যারা বঙ্গুবন্ধু আদর্শে উজ্জ্বীবিত হয়ে দেশ ও জাতির দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।
রাউজান পৌর মেয়র নব-গঠিত নেতৃবৃন্দদের প্রতি অভিনন্দন জানান।

রাউজান-নোয়াপাড়া সড়ক খালের পেটে

রাউজান :: চট্টগ্রামের রাউজান-নোয়াপাড়া সড়ক সেকশন-১ সড়কের ডোমখালী এলাকায় প্রায় দুই’শ গজ সড়ক পথ এখন পাশের খালে ধসে পড়তে যাচ্ছে। উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগের ব্যস্ততম সড়কটিতে এখন যানবাহন চলাচল করছে ঝঁকি নিয়ে। স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, এই সড়কটির প্রায় দেড় কিলোমিটার পথ ডোমখালী খালের সাথে। খালের জোয়ার ভাটার পানির চাপে সড়ক পথটি প্রতিনিয়ত ক্ষতি হয়। পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ বলেছেন গত এক দশক আগে খালের ভিতর সড়কটি ধসে যাওয়ার অবস্থা দেখে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সড়ক ও জনপথ বিভাগে জরুরী ভিত্তিতে ধস থেকে সড়ক পথটি রক্ষায় প্রকল্প গ্রহন করতে বলেন। ওই সময় সংসদ সদস্যের নির্দেশে সওজ ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ প্রায় দুই’শ মিটার এলাকায় খালের ভিতর প্রতিরক্ষা দেয়াল দেয়। এই দেয়ালে কয়েক বছর ধস বন্ধ থাকলেও গত প্রায় চার বছর থেকে আবার ধস শুরু হয়। বিশেষ করে যেখানে প্রতিরক্ষা দেয়া দেয়া হয়নি সেখানে প্রতিবছর ধসের ঘটনা ঘটে। এই অবস্থার মধ্যে এই সড়কের ধস ঠেকাতে কর্তৃপক্ষ দফায় দফায় সেখানে অস্থায়ী ভাবে সংষ্কার কাজ করে এতদিন যানবাহন চলাচল স্বাভিক রেখেছে। সম্প্রতি দেখা যায় আগে যেখানে প্রতিরক্ষা দেয়াল দেয়া হয়েছে সেখানেও এখন সড়ক পথটি ধসতে শুরু করেছে। এখন ডোমখালী জমিদারপাড়া মসজিদের কাছে সড়কটির একটি বড় অংশ খালের মধ্যে ধসে যেতে শুরু করেছে। যানবাহন চালক ও যাত্রীরা বলেছে ধসের যাওয়া স্থান দিয়ে এখন যাওয়া আসা করতে হচ্ছে অত্যান্ত ঝুঁকির মধ্যে। সড়ক পথে চলাচলকারীরা জানায় অতিদ্রুত ব্যস্ততম সড়কটি ধস ঠেকাতে কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে এই পথ দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়বে। বিষয়টি নিয়ে কথা বলতে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর টিএ-টি ফোন করলেও কেউ ফোন রিসিভ করেননি।

রাত ৮টার পর বিপনী কেন্দ্র বন্ধ করার ঘোষনা নিয়ে রাউজানে মাঠে প্রশাসন

রাউজান :: বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় সরকারের নিদেশনা অনুসারে রাত ৮ টার পর বিপনী কেন্দ্রসহ সকল দোকান বন্ধ করার বার্তা নিয়ে মাঠে নেমেছে উপজেলা ও পৌরসভা ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। মঙ্গলবার প্রথমবারের মত তারা সরকারি নিদেশনা নিয়ে মাঠে নামেন। রাউজান উপজেলা ও পৌরসদরের ফকিরহাটে উপজেলা নির্বাহী আবদুস সামাদ সিকদার, মেয়র জমির উদ্দিন পারভেজ, থানার ওসি বাজারের ঘুরে হ্যা- মাইকে ব্যবসায়ীদের প্রিিত সরকারি নিদেশনা মেনে চলার আহ্বান জানান। তারা বলেছেন বিদ্যুৎ সংকট মোকাবেলায় সকলকে সহযোগিতা করতে হবে। এই সংকট সাময়িক দাবি করেন সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয় সেই চেষ্টা করছেন। এসময় উপজেলা উপজেলা সদরের ব্যবসায়ীরা আবদার করেন নয়টা পর্যন্ত সময় দিলে তারা কম ক্ষতিগ্রস্ত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামাদ সিকদার ব্যবসায়ীদের স্মরণ করে দিয়ে বলেন সারা দেশে যেভাবে চলছে, সেভাবে চলবে রাউজান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)