শিরোনাম:
●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পুকুরে পানিতে ডুবে মাইমুন ইসলাম মজুমদার(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ২২ আগস্ট সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। সেই উপজেলার ৮নম্বর কদলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের খলিফা পাড়া গ্রামের শিক্ষক মো: মিজানুর ইসলামের পুত্র। জানা যায়, শিশু মাইমুন তাদের বাড়ির পাশের পুকুরে পরিবারের লোকজনের অগোচরে পুকুরে চলে যাই। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পুকুরে ভাসতে দেখা যাই। নিহত চাচা সাইদুল ইসলাম মজুমদার জানান, পুকুর থেকে মাইমুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তার অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
ভয়াবহ অগ্নিকান্ডে ১০ বসতঘর পুড়ে ছাই
রাউজান :: চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ২১ আগস্ট রবিবার ভোর ৪টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন চন্দন তালুকদার পিতা অনিল তালুকদার, নিউটন তালুকদার পিতা দুলাল তালুকদার, কাজল তালুকদার পিতা ধীরেন্দ্র তালুকদার, সুজন তালুকদার পিতা তরুণ তালুকদার, এড. সুধীর তালুকদার পিতা যতীন্দ্র তালুকদার, তপন তালুকদার পিতা ধীরেন্দ্র তালুকদার, বাবুল তালুকদার পিতা নারায়ণ তালুকদার, এডিসন তালুকদার পিতা নটু তালুকদার ও গণেশ তালুকদার পিতা দেবন্দ্র তালুকদার। স্থানীয় ইউপি সৈয়দ মাহফুজুল হক বলেন, সংবাদ পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় হিন্দু-মুসলিমরা আগুন নিভাতে প্রাণপন চেষ্টা চালিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপূর্বে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে তপন তালুকদারের বৈদ্যুতিক পাখার শর্টসার্কিট হতে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। অগ্নিকান্ডে অনুমানিক ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কামরুজ্জামান সুমন বলেন, ভোর ৪টার দিকে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে একটু বেগ পেলেও ৫টার দিকে আগুন পুরাপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বলেন, ১০ ঘন্টার ব্যবধানে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাৎক্ষণিকভাবে প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল , ২বান টিন, প্রয়োজনীয় কাপড়- চোপড় ও কিছু নগদ অর্থ প্রদান করি।





আর্কাইভ