শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » কৃষি » গাবতলীতে ‘ব্ল্যাক রাইস’ ধান চাষ বাড়ছে
প্রথম পাতা » কৃষি » গাবতলীতে ‘ব্ল্যাক রাইস’ ধান চাষ বাড়ছে
মঙ্গলবার ● ২২ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে ‘ব্ল্যাক রাইস’ ধান চাষ বাড়ছে

ছবি : সংবাদ সংক্রান্ত আল আমিন মন্ডল (বিপ্লব), বগুড়া প্রতিনিধি :: বগুড়ার গাবতলী উপজেলায় প্রথমবারের মতো ‘ব্ল্যাক রাইস’ ধান চাষে কৃষকের মাঝে আগ্রহ বাড়ছে। এটি ‘কালো ধান’ নামে পরিচিত। ফলে এবছরে ব্ল্যাক রাইস ভাল ফলন হওয়ায় কৃষককের মুখে ফুটেছে কালো ধানের হাসির ঝিলিক। কালো ধান চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন মহিষাবানের ধোড়া-মহিষাবান গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে কৃষক আশরাফুল আলম। অনেকেই তার ধান খেত দেখতে ভীড় করছেন। বাজারে দাম ও চাহিদা বেশী হওয়ায় আগামীদিনে কালো ধান চাষ করতে কৃষকেরা ইতিমধ্যে তথ্য বা পরামর্শ নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন। নতুন ধানের এজাত সবার নজর কেড়েছে।
রোগবালাই কম ও উচ্চ ফলনশীল হলেও নিচু জামিতে কালো ধান চাষ করা সম্ভব। এমনকি কৃষক দাম ও ফলন দুটাই ভাল পেবেন। ফলে এবছরে ব্ল্যাক রাইস ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সূত্র জানায়, অন্যধানের মতো এধানের লম্বা গাছ সবুজ হলেও ধানের শীষ ‘কালো’। গাছের ডগায় দুলছে কালো ধানের শীষ। কৃষকরা ব্ল্যাক রাইস দেখে মুগ্ধহন ও উদ্বুদ্ধ হয়ে তাদের মনে এখন নানা কৌতুহল। কৃষক আশরাফুল আলম জানান, ২৫শতক জমিতে ভিয়েতনাম থেকে বীজ সংগ্রহ করে ব্ল্যাক রাইস চাষ করেছি। আগামীদিনে আরো ২বিঘা জমিতে এধান চাষ করবো। আমি সবসময় নতুন জাতের ফলন চাষ করি। এধান চাষে সার-কীটনাশক কম লাগে। ফলন অন্য ধানের চেয়ে ভাল। এমনকি আমার নিকট থেকে স্থানীয় কৃষকেরা ধান বীজ নিতে আগ্রহী হয়ে উঠেছেন। এছাড়াও গাবতলী পৌরসভা সন্ধাবাড়ী গ্রামের কৃষক রফিকুল ইসলামও কালো ধানের চাষ করেছে। এভাবেই গাবতলীতে ব্ল্যাক রাইস চাষ বাড়বে এমনটাই আশা করছেন কৃষি বিভাগ। এ চাল পুষ্ঠিগুন সমৃদ্ধ খাদ্য ও অনেক ঔষধী গুনাগুনের জন্য ব্ল্যাক রাইস কে ‘ওয়ার্ল্ড সুপার ফুড’ বলা হয়। ধনীদেশ গুলো এধানের চাষ করে। এধান একটু মোটা ও গোন্ডেন ব্ল্যাক রাইস চিকন হয়। এছাড়াও কালো ধানে প্রচুর পরিমানে অ্যান্টি এক্সিডেন্ট থাকায় ধানের চাল ডায়াবেটিস ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গাবতলী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুম কবির জানান, গাবতলীতে কয়েকজন কৃষক ব্ল্যাক রাইস বীজ সংগ্রহ করে নতুন এ কালো ধান চাষ করেছেন। কৃষক চাইলে এধান চাষে কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শ নিতে পারেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান জানান, মহিষাবানের আশরাফুল ব্ল্যাক রাইস চাষ করে আলোড়ন সৃষ্টি করেছে। বানিজ্যিক ভাবে ব্ল্যাক রাইস চাষ করলে অবশ্যই কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হবে।এমনকি কৃষি সম্প্রসারণ বিভাগ আশরাফুলের ধান খেত নিবিড় পর্যবেক্ষনে রেখেছে। উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার জানান, কালো ধান চাষে সার-কীটনাশক ও পরিচর্যা কম লাগে। কালো ধান নতুন জাত হওয়ায় কৃষকের মাঝে সাড়া ফেলেছেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ জানান, গাবতলীতে রোপা আমন ধান ও শীতকালিন সবজি চাষের পাশাপাশি ব্ল্যাক রাইস চাষ জনপ্রিয় হচ্ছে। প্রতিবিঘায় ১২থেকে ১৫মন ধান উৎপাদন হতে পারে।

মতি’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল
বগুড়া :: গতকাল সোমবার বগুড়া গাবতলীর পীরগাছা হাইস্কুল কক্ষে সোনারায় ইউনিয়ন বিএনপির ও অঙ্গদলের আয়োজনে ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মরহুম মতিয়ার রহমান মতি’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন ও সাহাদৎ হোসেন খান সাগর। ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুর রশিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলা টুকু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, বিএনপি নেতা আব্দুস সামাদ, মরহুম মতি’র ছেলে প্রর্ত্যয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, মকবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাঃ সম্পাদক হারুন আর রশিদ হারুন, বিএনপির নেতা আবু আছাদ, আবু নাছের আলম, আঃ কুদ্দুস, জয়নাল আবেদীন, রাজা, আজাদুল ইসলাম, মোফাজ্জল হোসেন, আবু সায়েম, আঃ রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মামুনুর রশিদ ঠান্ডু, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, যুবদল নেতা আঃ রব বাশার, সোহেল রানা, সুলতান, জনি, শাহ সুলতান, নাহারুল ইসলাম, লুৎফর, স্বপন মন্ডল, পিন্টু, গোলজার, বাবুল, রুস্তুম, সিহাব, রফিকুল, মজনু, শাওন, রতন, সিপন, ছাত্রদল নেতা ফিরোজ আহম্মেদ, দুলাল মিয়া, ফারুক, স্বেচ্ছাসেবকদল নেতা নয়ন সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ এরশাদুল বারী।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)