রবিবার ● ২৫ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে ত্রিপুরা যুব কল্যাণ সংসদ কমিটি গঠন
পানছড়িতে ত্রিপুরা যুব কল্যাণ সংসদ কমিটি গঠন
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলাতে ঐক্য,শিক্ষা,সংস্কৃতি, প্রগতি এই শ্লোগানে বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ পানছড়ি উপজেলা শাখার কমিটি ঘোষণা,শপথ গ্রহণ ও আলোচনা সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর ) সকাল ১১টার সময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি আঞ্চলিক শাখার আয়োজনে আদি ত্রিপুরা পাড়ায় ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এই সময় ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি বাদশা কুমার ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাচাং বিবিসুৎ ত্রিপুরা ( সুকান্ত)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক দয়ানন্দ ত্রিপুরা,ত্রাণ দুর্যোগ ও সমাজ কল্যাণ সম্পাদক তপন বিকাশ ত্রিপুরা, সদর আঞ্চলিক শাখার সভাপতি বিপ্লব কান্তি ত্রিপুরা,বাংলাদেশ,যুব কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা লায়ন,সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কার্তিক ত্রিপুরা। এতে সঞ্চালনা করেন ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি আঞ্চলিক শাখার শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজর কান্তি ত্রিপুরা।
এই সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা কল্যাণ সংসদ পানছড়ি শাখার সাধারণ সম্পাদক অপূর্ব ত্রিপুরা,পানছড়ি আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ,ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, পানছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের