শিরোনাম:
●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের
রাঙামাটি, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » ঢাকা » ৬-৯ জানুয়ারী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস
প্রথম পাতা » ঢাকা » ৬-৯ জানুয়ারী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস
বুধবার ● ৪ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৬-৯ জানুয়ারী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস

ছবি : সংবাদ সংক্রান্ত বাংলাদেশের প্রগতিশীল ধারার গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস আগামী ৬ - ৯ জানুয়ারী ২০২৩ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৬ জানুয়ারী সকাল সাড়ে ১০টায় এ ইন্সটিটিউট চত্তরে কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কংগ্রেস উদ্বোধন করা হবে।

আজ সকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে কংগ্রেস প্রস্তুতি কমিটির সদস্য সচিব আকবর খান এসব তথ্য জানান।

আকবর খান জানান, কংগ্রেস উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বক্তব্য রাখবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পার্টির নেতা কর্মীদের র্যালী ঢাকার রাজপথ প্রদক্ষিণ করবে।
এরপর বেলা আড়াইটায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এর সভাপতিত্বে এই আলোচনা সভায় গণতন্ত্র মঞ্চ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ, জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণফ্রন্ট ও বাম প্রগতিশীল ধারার শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি - সি পি আই(এম - এল) লিবারেশন ও নেপালের কমিউনিস্ট পার্টি - সি পি এন(ইউএমএল) এর নেতৃবৃন্দ।

৭ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী পর্যন্ত ইন্সটিটিউটের সেমিনার হলে বিভিন্ন পর্বে কংগ্রেসের কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে কংগ্রেসের মূল রাজনৈতিক প্রস্তাব, সাংগঠনিক রিপোর্ট, পার্টির কর্মসূচি, সংকট উত্তরণের ৩১ দফা, গঠনতন্ত্র, কেন্দ্রীয় গাইডলাইন, পার্টির অর্থ সংক্রান্ত দৃষ্টিভংগী, আয় ব্যয়ের হিসাব প্রভৃতি দলিলপত্র ও বিষয়াবলী নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে। কংগ্রেসে ক্রেডেনশিয়াল কমিটির রিপোর্টও পেশ করা হবে।

কংগ্রেসের সমাপ্তি অধিবেশনে পার্টির নতুন কেন্দ্রীয় কমিটি ও নেতৃত্ব নির্বাচিত হবেন।
সংবাদ সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন,পার্টির অভ্যন্তরে আমরা সর্বোচ্চ গণতান্ত্রিক চর্চা অনুশীলন করি। এবারকার কংগ্রেসেও তার প্রতিফলন ঘটবে। প্রতিটি বিষয়ে খোলামেলা আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে। প্রয়োজনে গোপন ব্যালটে কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হবে।

পার্টির ৪২টি সাংগঠনিক জেলা থেকে দুইশত চ্ছাপান্ন জন নির্বাচিত প্রতিনিধি ও পর্যবেক্ষক চার দিনব্যাপী এই কংগ্রেসে অংশগ্রহণ করবেন।





ঢাকা এর আরও খবর

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা
সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান
বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী
বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান
পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ
ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়
শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক
সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে

আর্কাইভ