মঙ্গলবার ● ১৭ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে বিএনপি মিছিলে পুলিশের বাঁধা
ঈশ্বরগঞ্জে বিএনপি মিছিলে পুলিশের বাঁধা
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি সোমবার দুপুরে পৌর শহরে এক বিক্ষোভ মিছিল বের করে সারা শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি মুক্তিযোদ্ধা বিজয়-৭১ মোড়ে আসলে পুলিশি বাঁধার সম্মুখীন হয়। এসময় পুলিশের সাথে নেতা কর্মীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের প্রতি ক্ষিপ্ত হয়ে ব্যানার ছিনিয়ে নিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
দেশে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ কে এম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন মাইজবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, এমডি রাকিবুল আলম রতন, সদস্য শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম আল মামুন, ঈশ্বরগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আশিকুর রাজ্জাক ভূঁইয়া উজ্জল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যেও ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ কষ্টে আছে। তার মধ্যেও বিদ্যুৎতের মূল্য বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। বিদ্যুতে মুল্য বৃদ্ধি প্রত্যাহার করার দাবি জানিয়ে বক্তারা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক আশারাফ আলী বলেন, বিক্ষোভ মিছিলের নামে বিএনপির নেতা কর্মীরা জ্বালাও পুড়াও ও ভাংচুর করে থাকে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে মিছিলটি বন্ধ করে দেয়া হয়।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ