শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » দিনাজপুর থেকে চুরি হওয়া ধান কুষ্টিয়ায় উদ্ধার
প্রথম পাতা » কুষ্টিয়া » দিনাজপুর থেকে চুরি হওয়া ধান কুষ্টিয়ায় উদ্ধার
বুধবার ● ১৮ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিনাজপুর থেকে চুরি হওয়া ধান কুষ্টিয়ায় উদ্ধার

ছবি : সংবাদ সংক্রান্তকে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: ট্রাকের নাম্বার প্লেট পাল্টে অভিনব কায়দায় দিনাজপুর থেকে দুই ভাই লতিফ ও ওহাব ধান চুরি করে এনে কুষ্টিয়া কানাবিলের মোড়ের একটি গোডাউন থেকে এই ধান উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দায়ের করেছেন ধান মালিক আনিছুর রহমান খোকন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন কৎসা সাগরপুর মৃত তাছের উদ্দিনের ছেলে আনিছুর রহমান খোকন একজন ধান ব্যবসায়ী তার নিজের ট্রাক না থাকায় বিরামপুর দালাল অফিস থেকে একটা ট্রাক ভাড়া করে দিনাজপুর মেসার্স দরদী অটো রাইস মিলে পাঠান। সেই ট্রাকের রেজিঃ নং কুষ্টিয়া-ট-১১-১৫১৫। ট্রাকে মোট ২৬০ বস্তা সম্পাকাটারী ধান (যার মূল্য ৭ লক্ষ ৩৭ হাজার ৭ শত ৬ টাকা) ছিল। রাত ৮ টার সময় ধান বোঝাই করে দিনাজপুর মেসার্স দরদী অটোরাইস মিলের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে ১৬ জানুয়ারি সকাল ১১ টার সময় মেসার্স দরদী অটোরাইস মিলে যোগাযোগ করে জানতে পারেন ধান বোঝাই ট্রাক মিলে পৌঁছাইনি। পরক্ষনেই ট্রাক ড্রাইভার কুষ্টিয়া আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, ট্রাংক লরি, কাভার ভ্যান (দাহা পদার্থ ব্যতীত) রেজিঃ নং ২৩০৬ মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফের ভাই আব্দুল ওহাবের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কোন রিসিভ করেননি। পরবর্তীতে দালাল অফিসের আখের আলীর মুঠোফোনে কল দিলে সে জানান গাড়ি পানসার হয়েছিল তাই দেরি হয়েছে। এখন গাড়ি মোহনপুর ব্রীজ পার হচ্ছে। তখন সন্দেহ হলে দালাল অফিসের হীরা ও অনিক মটরসাইকেল যোগে বিরামপুর থেকে দিনাজপুর মেসার্স দরদী অটোরাইস মিল পুলহাটা পর্যন্ত গেলে রাস্তায় কোথাও ট্রাক না পেয়ে ফিরে আসে। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন ট্রাকটি থেকে ধান আনলোড করা হয়েছে কুষ্টিয়া মডেল থানাধীন কানাবিলের মোড়স্থ খলিলুর রহমানের গোডাউনে রয়েছে। এরপর মডেল থানা পুলিশ চুরিকৃত ধান উদ্ধার করে। সরজমিনে খলিলুর রহমানের গোডাউনে গিয়ে জানা যায়, গত সোমবার দুপুরে ৫ হাজার টাকা মাসিক ভাড়া নির্ধারণ করে ভাড়া নেন কুষ্টিয়া আন্ত জেলা ট্রাক, ট্রাক্টর, ট্রাংক লরি, কাভার ভ্যান (দাহ্য পদার্থ ব্যতীত) রেজিঃ নং ২৩০৬ মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ও লতিফের ভাই ওহাব। সেই দিন বিকেলে ওই গোডাউনে ধান আনলোড করা হয় বলে এলাকাবাসী জানায়। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ গোডাউনে অভিযান চালিয়ে চুরি হওয়া ধান উদ্ধার করে। জানা যায়, ট্রাকটির মালিক কুষ্টিয়া আন্ত: জেলা ট্রাক, ট্রাক্টর, ট্রাংক লরি, কাভার ভ্যান (দাহ্য পদার্থ ব্যতীত) রেজিঃ নং ২৩০৬ মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ (ভাতিজা)। তিনি একটি ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে ধান চুরি করে এনেছে। এবিষয়ে আব্দুল লতিফের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুষ্টিয়া-ট-১১-১৫১৫ নাম্বারের গাড়িটি শোরুমে জমা দেওয়া হয়েছে। যেই গাড়িতে ধান আনা হয়েছে সেই গাড়ির নাম্বার পরে বলছি। ধান চুরির বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, দালাল অফিসের লোকের সাথে আমার ভাইয়ের কথাকাটাকাটি হয়। এসময় দালালরা আমার ভাইয়ের কাছে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। সেই রাগে সে ধান নিয়ে চলে এসেছে। প্রায়ই ট্রাক সহ ধান, চাল সহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা শোনা যায়। এলাকাবাসী জানায় চুরি সিন্ডিকেটের মূল হোতা আপনি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ৩০ বছর ধরে ব্যবসা করছি। এমন কোন অভিযোগ আমার বিরুদ্ধে নেই। এবার প্রথম এমন অভিযোগ উঠল। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন চুরি হওয়া ধান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দিনাজপুর জেলার বিরামপুর থানায় মামলা হলে তারা গ্রেফতার করবে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন ধান চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি। তবে উদ্ধার হয়েছে কিনা বলতে পারবোনা। আমি এখন ছুটিতে আছি। এই বিষয়ে কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্যাংকলরি (দাহ্য পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়ন খুলনা ১১১৮ এর সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, কুষ্টিয়া পৌরসভার কমলাপুর এলাকার কলিমুদ্দিনের ছেলে আব্দুল লতিফ (ভাতিজা) ও তার ভাই ওহাব ড্রাইভার কুষ্টিয়া কানাবিলের মোড়ে একটি ভাড়াকৃত গোডাউনে চোরাইকৃত ২৬০ বস্তা ধান রাখে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ